পুবের কলম ওয়েবডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামি লিগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন:
ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক বসে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এ ছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণা প্রস্তুতেরও সিদ্ধান্ত হয়।আরও পড়ুন:
বৈঠক শেষে সাংবাদিকদের লিখিত বক্তব্য পড়ে শোনান আইন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে।
আরও পড়ুন:
সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। শনিবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা অবস্থানে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলামসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন।