১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক সহায়তা নেব: আইন উপদেষ্টা

পুবের কলম, ওয়েবডেস্ক:  শেখ হাসিনাকে নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বেড়েই চলেছে চাপানউতোর । কয়েকদিন আগেই প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ চেয়ে দিল্লিকে সরকারিভাবে চিঠি পাঠিয়েছিল ঢাকা। তবে মেলেনি উত্তর। ফের শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সরব হয়েছে দেশটির তদারকি সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা।

মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় সাংবাদিকদের সওয়াল জবাবে ড. আসিফ নজরুল এদিন জানান, ভারত শেখ হাসিনাকে ফেরত না ‘প্রত্যর্পণ চুক্তির’ লঙ্ঘন হবে। তিনি বলেন, উভয় দেশের মধ্যে ‘প্রত্যর্পণ চুক্তি থাকার পরেও ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে, তা ওই চুক্তির লঙ্ঘন হবে।’

শুধু তাই নয়, হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে দেশটির  পররাষ্ট্র মন্ত্রণালয় বলেও স্পষ্ট করে দেন। এই আবহে এ বিষয়ে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি হয়েছে। আইন উপদেষ্টা আরও বলেন, আমাদের যা যা করণীয় আছে, আমরা করে যাচ্ছি। আরো কিছু করণীয় থাকলে ক্ষেত্রবিশেষে চিন্তা করে আমরা করব। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের চেষ্টা অব্যাহত রাখবে প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা নেব। মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়েছে।

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক হয়রানিমূলক মামলা ও সাইবার সিকিউরিটি আইনে করা মামলা প্রত্যাহার করা হবে জানিয়ে তিনি বলেন, দেশের ২৫টি জেলায় প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লক্ষ লক্ষ  মানুষ আসামি। আগামী সাত দিন থেকে ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হচ্ছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

নিউ আলিপুর-সহ পাঁচ জায়গায় ভোর থেকে সিবিআইয়ের তল্লাশি, মোতায়েন বাড়তি বাহিনী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক সহায়তা নেব: আইন উপদেষ্টা

আপডেট : ২১ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার