১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সোনিয়াকে বিয়ে করার জন্য মুসলিম হয়েছিলেন, তারপরও ধোঁকা দিয়ে দেশে পালিয়ে আসেন সৌরভকান্ত

পুবের কলম,ওয়েবডেস্ক: অনলাইনে পরিচয়। তা থেকে ঘনিষ্ঠতা ও প্রেম আসক্তি। তার জেরে স্বামী-পুত্র-সংসার ছেড়ে ভিনরাজ্য, এমনকি ভিন দেশে পাড়ি দেওয়ার ঘটনা জলভাত হয়ে দাঁড়িয়েছে ইদানীং। সম্প্রতি পাকিস্তানে চলে গেছে ভারতের অঞ্জু। পাকিস্তান থেকে এ দেশে চলে এসেছে সীমা হায়দর। তাদের প্রেম কাহিনির চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। এরই মাঝে বাংলাদেশ থেকে নয়ডায় হাজির সোনিয়া আখতার। সৌরভকান্ত তিওয়ারি নামের এক বিবাহিত পুরুষের টানে তিনি দেশ ছেড়ে এসেছেন। তার দাবি, সৌরভ বছরতিনেক বাংলাদেশে গিয়ে তাকে বিয়ে করেছিলেন। শুধু তাই নয়, এ জন্য সৌরভ ইসলাম ধর্ম গ্রহণও করেন। বিয়ের পর দুজনের নাকি সংসারও হয়েছে। মা হয়েছেন সোনিয়া। তারপর দেশে ফিরে আর বাংলাদেশমুখো হননি সৌরভ। টুরিস্ট ভিসা নিয়ে এখানে এসে সোনিয়া আবিষ্কার করলেন, সৌরভ দিব্যি স্ত্রী নিয়ে সংসার করছে নয়ডায়। উগ্র হিন্দুত্ববাদীরা মুসলিম যুবকদের সঙ্গে হিন্দু মেয়েদের  বিয়ের ঘটনাকে ‘লাভ জিহাদ’ বলে দেগে দেন। আর এই ঘটনায়  বিয়ের জন্য নিজেই ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন সৌরভকান্ত। তবে এখন আর তিনি সোনিয়ার সঙ্গে সংসার করতে চান না।

তবে ‘ধোঁকাবাজ’ সৌরভকে ছাড়তে রাজি নয় সোনিয়া। তার অনড় মনোভাব, স্বামী সৌরভকে নিয়ে তবেই দেশে ফিরব। লক্ষ-কোটি টাকা দিলেও স্বামীকে ছেড়ে যাব না। পুলিশের কাছে প্রচুর নথিও জমা দিয়েছেন সোনিয়া। তাতে স্পষ্ট, বিয়ে হয়েছিল। পুলিশ সৌরভকে এ নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে ঘটনাটি বাংলাদেশে ঘটায় কোনও এফআইআর দায়ের হয়নি এ পর্যন্ত। নথি দেখে পুলিশ জানতে পেরেছে, ২০২১ সালের এপ্রিলে তাদের বিয়ে হয়েছিল ঢাকাতে। পুলিশের হাতে স্বামী-সন্তানসহ বেশকিছু ছবিও তুলে দিয়েছেন সোনিয়া আখতার।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোনিয়াকে বিয়ে করার জন্য মুসলিম হয়েছিলেন, তারপরও ধোঁকা দিয়ে দেশে পালিয়ে আসেন সৌরভকান্ত

আপডেট : ২৬ অগাস্ট ২০২৩, শনিবার