০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূল বলেই হয়রানি? SIR শুনানির নোটিস পেলেন বায়রন বিশ্বাস

তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসআইআর (Special Intensive Revision) ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগ আরও জোরালো হলো। তারকা সাংসদ দেব, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ও বিধায়ক-মন্ত্রী জাকির হোসেনের পর এবার এসআইআর শুনানির নোটিস পেলেন মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাস এবং মথুরাপুরের সাংসদ বাপি হালদার।

বায়রন বিশ্বাসকে আগামী ২৪ জানুয়ারি নিজের বুথে নথিপত্রসহ হাজিরা দিতে বলা হয়েছে। নোটিস পেয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তৃণমূল ও সংখ্যালঘু প্রতিনিধিদের টার্গেট করতেই বিজেপি ও নির্বাচন কমিশন এই প্রক্রিয়া চালাচ্ছে। তাঁর অভিযোগ, “এসআইআর শুরুর আগেই বিজেপি ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়ার কথা বলেছিল। এখন সেই পরিকল্পনাই বাস্তবায়িত হচ্ছে।”

অন্যদিকে, সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনেই শুনানিতে ডেকে পাঠানোয় মথুরাপুরের সাংসদ বাপি হালদারও হয়রানির অভিযোগ তুলেছেন। তৃণমূলের দাবি, এই এসআইআর প্রক্রিয়া আসলে সংখ্যালঘু ও তফসিলি সম্প্রদায়ের ভোটারদের হেনস্তার রাজনৈতিক চক্রান্ত।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূল বলেই হয়রানি? SIR শুনানির নোটিস পেলেন বায়রন বিশ্বাস

আপডেট : ১৮ জানুয়ারী ২০২৬, রবিবার