১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফের ময়দানে বসছে বাজি-বাজার, চলবে ১৬ নভেম্বর পর্যন্ত

পুবের কলম প্রতিবেদক: ফের শুরু হচ্ছে ময়দানের বাজি-বাজার। ৩১ অক্টোবার থেকে শুরু হওয়া এই বাজার চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর ছাড়পত্র মিলেছে ময়দানে আতশবাজি মেলার জন্য। সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, এবার মোট ৫০টি স্টলে তারাবাজি, ফুলঝুরি, চরকি, হাওয়াই, তুবড়ি বা রংমশাল মিলিয়ে নানা রকমের বাজি পাওয়া যাবে। সংগঠন সূত্রে খবর, টালাতে বাজি বাজারের আয়োজন করা হয়। তবে এ বছর তা বসার সম্ভাবনা নেই।

সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় জানান, দীর্ঘদিন শহিদ মিনার ময়দানে আতশবাজি মেলা বন্ধ থাকার পরে আমাদের অনুরোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেন। তারপরেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে ময়দানে আতশবাজি মেলার অনুমতি হাতে পাওয়া গিয়েছে। এই ঘটনাকে তিনি বড় জয় বলেই মন্তব্য করেন।

জানা গিয়েছে, ৩১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর মেলা চলবে। বাবলা রায় আরও জানান, কলকাতার বাইরে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় এই বাজিবাজার বসতে চলেছে। সবমিলিয়ে কম-বেশি ৭০টি জায়গায় বাজিবাজার বসবে। তার মধ্যে কাওয়াখালি ডুমুরজলা-সহ উত্তরবঙ্গে ২০টি জায়গায় পরিবেশবান্ধব সবুজ-বাজি বাজারের আয়োজন করা হচ্ছে। এ দিকে গত সেপ্টেম্বরে তৃতীয় সপ্তাহে নবান্ন থেকে নির্দেশিকা জারি করে প্রত্যেকটি জেলাশাসকের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এবার আতশবাজি বা সবুজবাজি মেলা বসবে নির্দিষ্ট এলাকায়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের ময়দানে বসছে বাজি-বাজার, চলবে ১৬ নভেম্বর পর্যন্ত

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, সোমবার