উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলিঃ এবার বাঘের কামড়ে মৃত মৎস্যজীবি পরিবারের পাশে এসে দাঁড়ালেন খোদ বিডিও।গত শুক্রবার সুন্দরবনের বেনোফেলির বালির চরে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কামড়ে মৃত্যু ঘটে কুলতলির কাঁটামারি দিলীপ সরদার নামে এক মৎস্যজীবির।মৃতের পরিবার বলতে তাঁর বৃদ্ধা মা,স্ত্রী ও ২ টি নাবালক ছেলে মেয়ে। তাঁর এই মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবার।
একমাএ উপার্জনকারী আজ নেই। কি করবে তাঁরা সে নিয়ে চিন্তায় তাদের ঘুম চলে গেছে। এদিকে সরকারি নিয়ম অনুযায়ী বাঘের কামড়ে মৃত মৎস্যজীবির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাতে হয় সরকারি খরচে। অথচ শনিবার দিলীপ সরদারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাতে তাদের কাছ থেকে সাড়ে ৫ হাজার টাকা নেওয়া হয় বলে কাঁদতে কাঁদতে অভিযোগ করেন মৃতার স্ত্রী শেফালী সরদার। আর এই সব অসহায় মানুষের পাশে থেকে তাদের অধিকার ফিরিয়ে দেবার কাজ করে চলেছে মানবাধিকার সংগঠন এপিডিআর সংস্থা। তাদের জয়নগর শাখার সম্পাদক মিঠুন মন্ডল মৃতার স্ত্রীর কাছ থেকে সব কিছু শুনে তৎক্ষনাৎ যোগাযোগ করেন কুলতলির বিডিও বীরেন্দ্র অধিকারীর কাছে। তিনি সব কিছু শুনে তৎক্ষনাৎ সাহায্য এর প্রতিশ্রুতি দেন। আর সেই মতো সোমবার মৃত মৎস্যজীবির স্ত্রীর হাতে ময়নাতদন্তের জন্য নেওয়া সাড়ে ৫ হাজার টাকার মধ্যে চার হাজার টাকা ফেরত দেন এবং কৃষান ক্রেডিট কার্ডের দুলক্ষ টাকা পাইয়ে দেওয়া ও অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া এবং পাশে থাকার আশ্বাস দেন।একজন প্রশাসনিক আধিকারিকের এহেন মানবিক কাজে খুশি মৃত মৎস্য জীবির পরিবার।আর এব্যাপারে এপিডিআরের জয়নগর শাখা সম্পাদক মিঠুন মন্ডল বলেন,বিডিও সাহেবের এহেন মানবিক পরিচয় দেখে আমাদের ভালো লাগলো।এরকম গরীব মানুষদের পাশে ওনার মতন মানুষের দরকার আছে। তবে আমরা চাইবো আগামী দিনে কোন মৎস্য জীবির বাঘের কামড়ে মৃত্যু ঘটলে তাদের অসহায় পরিবারদের কাছ থেকে ময়নাতদন্তের জন্য কোনো আর্থিক কিছু যেন নেওয়া না হয়। বিডিও বীরেন্দ্র অধিকারী বলেন,মানুষের পাশে থেকে তাদের সহায়তা করাই আমাদের কাজ। আমি সেটাই করেছি মাএ।
ইমামা খাতুন
প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২২, ১৫:২৪
আরও খবর
সুন্দরবনের বাঘ বাঁচাতে সচেতনতার ডাক, ২৫০ পড়ুয়াকে নিয়ে শের-এর কর্মশালা
গভীর সুমুদ্রে উদ্ধার হওয়া ৯ জন মৎস্যজীবির দেহ ময়নাতদন্ত-ডিএনএ শনাক্তকরণ শুরু, রয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী
দুর্যোগে আটকে পড়েছিলেন সুন্দরবনের জঙ্গলে, বন দফতরের সহায়তায় বাড়ি ফিরলেন ২ মৎস্যজীবী, সাহায্যের হাত বাড়াল এপিডিআর
মদ্যপান করে সংসারে নিত্যদিন অশান্তি-বচসা, গুজরাতে ছেলেকে গলা টিপে খুন করল বাবা-মা!
খারাপ আবহাওয়ার জেরে মৎস্যজীবিদের সুমুদ্রে যেতে নিষেধ, সুন্দরবনের উপকুলে চলছে মাইকিং
খারাপ আবহাওয়ার জেরে মৎস্যজীবিদের সুমুদ্রে যেতে নিষেধ, সুন্দরবনের উপকুলে চলছে মাইকিং
পিছন থেকে হামলা, বাঘের সঙ্গে লড়াই করে মান্নানকে মৃত্যুর মুখ থেকে ফেরালেন মৎস্যজীবীরা
পিছন থেকে হামলা, বাঘের সঙ্গে লড়াই করে মান্নানকে মৃত্যুর মুখ থেকে ফেরালেন মৎস্যজীবীরা
বক্সার জঙ্গলে আবার শোনা যাবে বাঘের গর্জন, অসম ও বিহার থেকে আনার পরিকল্পনা
বক্সার জঙ্গলে আবার শোনা যাবে বাঘের গর্জন, অসম ও বিহার থেকে আনার পরিকল্পনা
মেলেনি সমুদ্রসাথী প্রকল্পের টাকা, নতুন সরকারকে পাশে চেয়ে আবেদন মৎস্যজীবীদের
মেলেনি সমুদ্রসাথী প্রকল্পের টাকা, নতুন সরকারকে পাশে চেয়ে আবেদন মৎস্যজীবীদের
ভোটের আগে ফের বদলি, ৮৪ জন আধিকারিককে অন্যত্র সরালো কমিশন
ভোটের আগে ফের বদলি, ৮৪ জন আধিকারিককে অন্যত্র সরালো কমিশন
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র