১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষবরণের আগেই উপত্যকায় বানচাল নাশকতার ছক, খতম চার সন্ত্রাসী

পুবের কলম ওয়েবডেস্ক: বর্ষবরণের আগেই উপত্যকায় বানচাল হল বড়সড় নাশকতার ছক। নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইতে খতম হয়েছে চার সন্ত্রাসী। বুধবার সকালে এই ঘটনা ঘটে।

জম্মু-কাশ্মীর পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন সন্ত্রাসীরা লুকিয়ে একটি ট্রাকে করে জম্মু থেকে কাশ্মীরে যাচ্ছিল। গোপনসূত্রে খবর পেয়ে ওই ট্রাকটিকে ঘিরে ফেলেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। এরপরেই শুরু হয়ে যায় গুলির লড়াই।

গুলিতে চারজন  সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। তারা কোন  গোষ্ঠীর সদস্য ছিল তা এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে ৭টি একে-৪৭ উদ্ধার করা হয়েছে। পাওয়া গিয়েছে ৩টি পিস্তল-সহ আরও আগ্নেয়াস্ত্র। নতুন বছরের আগে ওই  সন্ত্রাসী কোনও নাশকতার ছক কষছিল বলেই অনুমান।

পুলিশ জানিয়েছে গুলির লড়াইয়ের পর  ট্রাকে আগুন ধরে যায় এবং আগুন নেভাতে ডাকা হয় দমকলকে। জম্মুর অতিরিক্ত পুলিশ  অফিসার মুকেশ সিং জানিয়েছেন একটি ট্রাকের অস্বাভাবিক গতিবিধি দেখে তাকে থামার নির্দেশ দেন  নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। কিন্তু না থেমে সন্ত্রাসীরা গুলি চালাতে শুরুকরে পাল্টা জবাব দেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা।  অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানিয়েছেন ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পোড়া ট্রাক থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মুকেশ সিং সংবাদসংস্থাকে জানিয়েছেন  সাতটি একে ৪৭  রাইফেল, একটি এম ৪ কার্বাইন, তিনটি পিস্তল এবং অন্যান্য গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সর্বধিক পাঠিত

দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বর্ষবরণের আগেই উপত্যকায় বানচাল নাশকতার ছক, খতম চার সন্ত্রাসী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার