১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্রোপচারের পর ভালো আছেন বেগম খালেদা জিয়া

পুবের কলম, ওয়েবডেস্ক: ভালো আছে প্রাক্তন প্রধানমন্ত্রী, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। গতকালই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তাঁর। যুক্তরাষ্ট্র থেকে আসা হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ঢাকা এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচার শেষে পোস্ট অপারেটিভে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, যে উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে তিনজন ডাক্তার এসেছেন তা সফল হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এভারকেয়ার হাসপাতালে যুক্তরাষ্ট্র থেকে আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে খালেদা জিয়ার অস্ত্রোপচার করা হয়। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত জনস হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং হেপাটোলজি বিভাগের অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন ঢাকায় আসেন।

বিএনপি চেয়ারপারসন বসুন্ধরার ওই হাসপাতালে ভর্তি আছেন গত ৯ আগস্ট থেকে। গত আড়াই মাসে তাঁকে বেশ কয়েকবাড় সিসিইউতে রাখা হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্রোগে ভুগছেন। তবে এখন লিভার সিরোসিসের অনেক জটিলতা আছে জানিয়ে চিকিৎসকেরা বলেছেন, পেটে রক্তক্ষরণ হচ্ছে। বারবার বুকে জল চলে আসছে। সেই কারণে খালেদা জিয়াকে আইসিইউতে রাখা হয়।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এর পর থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ত্রোপচারের পর ভালো আছেন বেগম খালেদা জিয়া

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, শনিবার