১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একগুচ্ছ প্রত্যাশা নিয়ে অমিত শাহের দিকে তাকিয়ে বঙ্গ বিজেপি

পুবের কলম, ওয়েবডেস্ক:  একগুচ্ছ কর্মসূচি নিয়ে রাজ্যে অমিত শাহ। নির্দিষ্ট সময়ের একটু দেরিতে পৌঁছেছেন তিনি। বেলা ২ টোয় সিউড়িতে তাঁর জনসভা। এরপর দুপুর ৩টে নাগাদ সিউড়ি বিবেকানন্দ পল্লীতে জেলা বিজেপি কার্যালয় উদ্বোধন করবেন অমিত শাহ। ৪টে নাগাদ হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৫টায় এয়ারপোর্টে নেমে, সোজা যাবেন দক্ষিণেশ্বর। পুজো দিয়ে সোজা চলে যাবেন নিউটাউনের হোটেলে। সেখানে দলের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে থাকবেন সেখানেই। আগামীকাল সকালে ব্যক্তিগত কিছু বৈঠক সেরে সাড়ে  এগারোটা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটের পর প্রথম তিনি আসেন ২০২২ সালের মে মাসে। ৫ মে’র পর ১৬ ডিসেম্বর কলকাতায় আসেন। বিজেপি রাজ্য দফতরে কিছু সময় কাটিয়ে পরের দিন নবান্নে পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে যোগ দেন। সেই হিসাবে ১১ মাস পরে রাজ্যে শাহের সভা ঘিরে বিজেপির অনেক প্রত্যাশা।

তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। তার পরেও তৃণমূল কেষ্টকে বীরভূম জেলার সভাপতি করে রেখেছে। এই উত্তপ্ত বাতাবরণের মধ্যই সিউড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রের গেরুয়া সরকারের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার বার ১০০ দিনের কাজের উল্লেখ করে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। সম্প্রতি একটি জনসভা থেকে অভিষেকও হুঁশিয়ারি দিয়ে বলেন, দিল্লিতে গিয়ে সেই টাকা ছিনিয়ে আনবে তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইডি-সিবিআই নিয়ে বার বার সরব হয়েছেন রাজ্যের শাসক দল। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অমিত শাহ আজ কি বলেন সেই দিকেই তাকিয়ে আছে বঙ্গ বিজেপি।

সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একগুচ্ছ প্রত্যাশা নিয়ে অমিত শাহের দিকে তাকিয়ে বঙ্গ বিজেপি

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার