০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পর্যটক টানতে ভ্রমণ ফি কমাচ্ছে ভুটান

পুবের কলম,ওয়েবডেস্ক: পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে পদক্ষেপ নিয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের দেশ  ভুটান। এজন্য দৈনিক ভ্রমণ ফি কমিয়ে অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কারণ করোনা মহামারির পর থেকেই দেশটির পর্যটন ধাক্কা খেয়েছে। কিন্তু এবারের পদক্ষেপে ভুটানে পর্যটক বাড়বে বলে আশা করা হচ্ছে। ফলে দেশটির অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। মূলত দক্ষিণ এশিয়ার এই দেশটির অর্থনীতি পর্যটন খাতের ওপর নির্ভরশীল।

দুই বছরের মহামারি সম্পর্কিত বিধি-নিষেধ শেষ হওয়ার পর গত বছরের সেপ্টেম্বরে নতুন নিয়ম চালু করে ভুটান অর্থাৎ টেকসই উন্নয়ন ফি বাবদ প্রত্যেক ভ্রমণকারীর জন্য রাতপ্রতি ২০০ ডলার নির্ধারণ করা হয়। কিন্তু দেশটিতে পর্যটকের সংখ্যা না বাড়ার কারণে এই ফি থেকে সরে আসার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফি ২০০ ডলার থেকে কমিয়ে ১০০ ডলার করা হচ্ছে, যা চলতি বছরের সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন  ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ক্ষেত্রে পর্যটন খাতের ওপর জোর দিয়েছে সরকার। উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে ভুটানে পর্যটন শুরু হয়। সে-সময় দেশটিতে মাত্র ৩০০ পর্যটক ভ্রমণ করে। এর পরে ধীরে ধীরে এই সংখ্যা বাড়তে থাকে। ২০১৯ সালে ভুটানে ৩ লক্ষ ১৫ হাজার ৬০০ মানুষ ঘুরতে যায়, যা আগের বছরের চেয়ে ১৫ দশমিক ১ শতাংশ বেশি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পর্যটক টানতে ভ্রমণ ফি কমাচ্ছে ভুটান

আপডেট : ২৮ অগাস্ট ২০২৩, সোমবার