১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৮ দিনের ভারত সফরে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক

পুবের কলম ওয়েব ডেস্কঃ শুক্রবার ৮ দিনের ভারত সফরে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফ থেকে একথা জানানো হয়েছে।

৩-১০ নভেম্বর পর্যন্ত ভারতে থাকবেন রাজা ওয়াংচুক। এর মধ্যেই তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বিদেশমন্ত্রী এস জয়শংকর ও বিদেশমন্ত্রকের অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকরা বৈঠক করবেন ভুটানের রাজার সঙ্গে। দ্বিপাক্ষিক বৈঠক হবে দু’দেশের সম্পর্ক আরও মজবুত করার জন্য। ভুটান সরকারের বেশ কয়েকজন ঊর্দ্ধতন কর্তাও আসবেন রাজার সঙ্গে। ভারতে এসে অসম ও মহারাষ্ট্র সফরে যাবেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক।

সর্বধিক পাঠিত

দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৮ দিনের ভারত সফরে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক

আপডেট : ২ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার