২৩ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন কংগ্রেসে পাস হল ট্রাম্পের স্বপ্নের ‘বিগ বিউটিফুল ‘ বিল

পুবের কলম ওয়েবডেস্ক: মার্কিন কংগ্রেসে পাস হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের ‘বিগ বিউটিফুল’ অর্থাৎ বিবি বিল। চূড়ান্ত তর্ক বিতর্কের পর ভোটিংয়ে কান ঘেঁষে পাস হল বিগ বিউটিফুল বিল। ট্যাক্স কাট এবং ব্যয় হ্রাসের পথ দেখানো ৪.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের এই বিল এদিন পাস হয়েছে ২১৮-২১৪ ভোটে।

আরও পড়ুন: ‘আমরা পুরোপুরি প্রস্তুত-অভিযানের জন্য তৈরি’: ইরানের বিক্ষোভকে উস্কে ট্রাম্পের হুমকি

এ বার এই বিল আইনে পরিণত হতে দরকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। এই বিল পাস হওয়াকে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ারের অন্যতম বড় জয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, প্রচার পর্বে আমেরিকাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতিগুলির পূরণের পথ সুগম হবে বলে মনে করা হচ্ছে। ২০১৭ সালের ট্যাক্স কাট থেকে অভিবাসন দমন তহবিলের বাস্তবায়নে আর বাধা রইল না।

আরও পড়ুন: প্রাক্তন প্রেসিডেন্টকে খোঁচা দিয়ে নোবেল ঘোষণার আগে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

মার্কিন কংগ্রেসে বিলটি পাস হওয়ার পর পৌঁছেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় বিলটিতে স্বাক্ষর করে আইনে পরিণত করবেন প্রেসিডেন্ট।

বিল পাশ হতেই উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, “এ বার আমেরিকাকে রকেট জাহাজে পরিণত করব। এটা সত্যিই দুর্দান্ত হবে।”

X

ট্যাগ :
সর্বধিক পাঠিত

শুনানিতে অনুপস্থিত তিন লক্ষ ‘নো-ম্যাপিং’ ভোটার, নাম বাদ যাওয়ার আশঙ্কা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন কংগ্রেসে পাস হল ট্রাম্পের স্বপ্নের ‘বিগ বিউটিফুল ‘ বিল

আপডেট : ৪ জুলাই ২০২৫, শুক্রবার