১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোট চুরি না হলে বিহারের মানুষই মহাজোট সরকার গঠন করবে: রাহুল গান্ধী

পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের কিষাণগঞ্জ থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবারের সভায় বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে ধর্ম ও বর্ণের নামে দেশকে বিভক্ত করার অভিযোগ তোলেন তিনি। রাহুলের দাবি, “যেখানে ইন্ডিয়া মঞ্চ দেশকে ঐক্যবদ্ধ করতে কাজ করছে, সেখানে এনডিএ ও আরএসএস ঘৃণার রাজনীতি করছে।”

তিনি বলেন, “ভারতে দুই মতাদর্শের লড়াই চলছে—একদিকে বিভেদের রাজনীতি, অন্যদিকে ভালোবাসা ও ঐক্যের রাজনীতি।” ‘ভারত জোড়ো যাত্রা’-র প্রসঙ্গ টেনে রাহুল বলেন, “আমরা ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলেছি।”

আরও পড়ুন: বিশ্বের শ্রেষ্ঠ গণতন্ত্রকে ধ্বংস করছে বিজেপি–আরএসএস: ভোটচুরি নিয়ে তোপ রাহুলের

হরিয়ানা ও মহারাষ্ট্রে ‘ভোট চুরি’ হয়েছে বলে অভিযোগ করে রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ তোলেন। তাঁর দাবি, “হরিয়ানায় ২৫ লক্ষ জাল ভোট পড়েছে, এমনকি ভোটার তালিকায় বিদেশি মডেলদের ছবিও রয়েছে।”

আরও পড়ুন: ন্যাশনাল হেরাল্ড মামলা: রাহুল-সোনিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ

রাহুল আরও বলেন, “যদি ভোট চুরি বন্ধ হয়, তাহলে বিহারে ১০০ শতাংশ মহাগঠবন্ধন সরকার গঠিত হবে।” তিনি বিহারে কর্মসংস্থান সংকট ও শিক্ষাপ্রতিষ্ঠান বিক্রির অভিযোগ তুলে বলেন, “যুবকদের বাইরে কাজ খুঁজতে যেতে হচ্ছে, কারণ নীতীশ কুমার চাকরির সুযোগ তৈরি করতে চান না।”

আরও পড়ুন: “পরিকল্পিত ষড়যন্ত্র”, এসআইআর নিয়ে কমিশনকে তোপ রাহুল গান্ধির

শেষে রাহুলের বার্তা, “ফোনে ‘Made in China’ নয়, ‘Made in Bihar’ লেখা উচিত। ভুট্টা, মাছ, আম, মাখানার উৎপাদন হয়, কিন্তু শিল্প ও প্রক্রিয়াকরণ কারখানা নেই—কারণ জমি সব আদানির হাতে।”

তিনি দাবি করেন, এনডিএ ইতিমধ্যেই পরাজয় মেনে নিয়েছে, আর “ভোট চুরি না হলে বিহারের মানুষই মহাজোট সরকার গঠন করবে।”

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

দেশের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হোক ‘বন্দে মাতরম’: সংসদে জোর শওয়াল সুধা মূর্তির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোট চুরি না হলে বিহারের মানুষই মহাজোট সরকার গঠন করবে: রাহুল গান্ধী

আপডেট : ৯ নভেম্বর ২০২৫, রবিবার