১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বীরভূমে পার্কের নাম উৎসর্গ করা হল বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের নামে

ছবি-তথাগত চক্রবর্তী

কৌশিক সালুই,  বীরভূম: বাংলা সংস্কৃতি মঞ্চের দাবিকে মান্যতা দিয়ে বীরভূম জেলা পরিষদ সংলগ্ন জেলা কালেক্টরেট মাঠে নবনির্বাচিত পার্কের নাম ভারতের সংবিধান প্রণেতা ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকর এর নামে উৎসর্গ করা হল।

পাশাপাশি সিউড়িতে কর্মরত সংবাদ মাধ্যমের জন্য নব নির্মিত কক্ষের চাবি তাদের হাতে তুলে দেওয়া হল।

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, জেলাশাসক বিধান রায়, বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, সিউড়ি থানার মহম্মদ আলী সহ অন্যান্য বিশিষ্ট জনরা।

জেলা পরিষদের আর্থিক সহায়তায় সিউড়ির বীরভূম জেলা কালেক্টরেট মাঠ যেটি বীরভূম জেলা স্কুল মাঠ নামে পরিচিত ছিল তাতে পার্ক নির্মাণ করে জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করা হল। এদিন তার আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। বিনামূল্যে সাধারণ মানুষজন সেখানে প্রবেশ করতে পারবেন। বিশেষ করে দীর্ঘদিন সাধারণ মানুষের দাবি ছিল একটি নির্দিষ্ট মাঠ করে দেওয়ার। সেই দাবিকে মান্যতা দিয়ে জেলা পরিষদের আর্থিক সহায়তায় নির্মিত হয়েছে।

পার্কের পাশে গাড়ি এবং মোটর বাইকের পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই পার্ক সংলগ্ন এলাকায় সাংবাদিকদের কাজকর্ম  করার জন্য একটি নবনির্মিত কক্ষের চাবি তুলে দেওয়া হয়।

সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমে পার্কের নাম উৎসর্গ করা হল বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের নামে

আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার