১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপির বিরুদ্ধে নির্দল প্রার্থী পবন সিং, ভোজপুরী গায়ককে ছাঁটাই করল বিজেপি

পুবের কলম, ওয়েবডেস্ক: ভোজপুরী গায়ক পবন সিংকে আসানসোলে প্রার্থী করেছিল বিজেপি। বাংলার এই আসন থেকে লড়তে চাননি তিনি। এবার নির্দল প্রার্থী হিসাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন পবন সিং। বিজেপির শরিক এনডিএর বিরুদ্ধে করকট আসন থেকে লড়বেন তিনি। স্বাভাবিক ভাবেই চাপে পড়েছে বিজেপি। বুধবার তড়িঘড়ি বিজেপি থেকে বহিষ্কার করা হল ভোজপুরী গায়ক পবন সিংকে।

উল্লেখ্য, বিহারের কারাকাট কেন্দ্রে এনডিএ প্রার্থী উপেন্দ্র কুশওয়াহার বিরুদ্ধে ভোটের প্রার্থী হিসাবে নির্দল হয়ে দাঁড়িয়ে ছিলেন পবন সিং। আর একজন বিজেপির সদস্য হয়ে কেউ দলীয় শরিকের বিরুদ্ধে ভোটে লড়ছেন, এমন পরিস্থিতি তৈরি হতেই পবন সিংকে দল থেকে ছাঁটাই করল বিজেপি। এক্স হ্যান্ডেলে পবন সিং বলেন, ‘এবার শুধু উন্নয়ন হবে। কোনও আওয়াজ হবে না। আমরা করাকট কেন্দ্রকে নতুন ভোর দেব।’

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপির বিরুদ্ধে নির্দল প্রার্থী পবন সিং, ভোজপুরী গায়ককে ছাঁটাই করল বিজেপি

আপডেট : ২২ মে ২০২৪, বুধবার