১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, গ্রেফতার সজল ঘোষ

পুবের কলম প্রতিবেদক: ছিল না প্রয়োজনীয় পুলিশি অনুমতি, তারপরও মঙ্গলবার একপ্রকার জোর করেই বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতি কর্মসূচি শুরুর চেষ্টা হয়। যা ঘিরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধুন্ধুমার কাণ্ড শুরু হয়। শুধু তাই নয়, খোলা হয়েছে মঞ্চ, আটক করা হয় বিজেপি নেতা সজল ঘোষকে। তাঁকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ।

জানা গিয়েছে, বিজেপির তরফে কলকাতা পুলিশের কাছে বাবুঘাটে গঙ্গা আরতির জন্য অনুমতি চাওয়া হয়, কিন্তু প্রশাসন তা দেয়নি। পুলিশ প্রশাসনের যুক্তি- গঙ্গাসাগর মেলার জন্য বহু ভক্ত শহরে আসছেন, তাদের থাকার জন্য বাবুঘাট সংলগ্ন এলাকায় বন্দোবস্ত করা হয়েছে। তাই বিজেপির কর্মসূচিতে অনুমতি দেওয়া হচ্ছে না। এমনিতেই জি-২০ সম্মেলন ঘিরেও প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে। এ দিকে প্রশাসনের অনুমতি ছাড়াই কর্মসূচি শুরু করে বিজেপি কর্মীরা। তা নিয়ে সজলের সঙ্গে পুলিশের তুমুল বচসাও হয়।

বিজেপি নেতাদের দাবি, সেনাবাহিনী গঙ্গা আরতির অনুমতি দিয়েছে। তাই কর্মসূচি পালন হবে। কিন্তু পুলিশের পালটা দাবি করে, বিজেপির গঙ্গা আরতির অনুমতি দেওয়া হয়নি। অনুমতি নেই বলেই মঙ্গলবার সকালে পুলিশ বিজেপির মঞ্চ খুলতে শুরু করে। সেখানেই দলবল নিয়ে হাজির হন বিজেপি নেতা সজল ঘোষ। পুলিশ তাঁকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সজল ঘোষ তাঁর দাবিতেই অনড় থাকেন। তারপরই  দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অবশেষে সজলকে গ্রেফতার করে পুলিশ।

সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, গ্রেফতার সজল ঘোষ

আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার