১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চণ্ডীগড়ে নতুন মেয়র হলেন বিজেপির মনোজ সোনকার

পুবের কলম, ওয়েবডেস্ক: : চণ্ডীগড়ে নতুন মেয়র হলেন বিজেপির মনোজ সোনকার। ইন্ডিয়া জোটকে হারিয়ে মেয়রের পদ ছিনিয়ে নিল বিজেপি। জোট বেঁধেও গেরুয়া শিবিরকে হারাতে পারল না আপ এবং কংগ্রেস। মঙ্গলবার এই নির্বাচনকে ঘিরে দেশজুড়ে প্রবল উৎসাহ ছিল। কারণ ইন্ডিয়া জোটের সঙ্গে এটাই ছিল বিজেপির প্রথম রাজনৈতিক লড়াই। ফলে বিহারের পরে চণ্ডীগড়ে জোর ধাক্কা খেল ইন্ডিয়া জোট। বিজেপির প্রার্থী সোনকার জোট প্রার্থী কুলদীপকে ৮ ভোটে পরাজিত করেছেন। সোনকার পেয়েছেন ১৬টি ভোট।

পদাধিকারবলে সদস্য কিরণ খেরের ভোট মিলিয়ে এই সংখ্যা এসেছে। অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী পেয়েছেন ১২টি ভোট। ৮টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। ৮ ভোট বাতিল হওয়াতেই সোনকারকে জয়ী ঘোষণা করা হয়। ৩৫ আসন বিশিষ্ট এই পুরসভায় আপ মেয়র ও কংগ্রেস ডেপুটি মেয়র পদে লড়াই করেছিলেন। এখানে আপের ১২ ও কংগ্রেসের ৭ জন কাউন্সিলর রয়েছে। সেখানে বিজেপির আছে ১৬ জন কাউন্সিলর। ম্যাজিক ফিগার ছিল ১৭। মঙ্গলবার ভোটগ্রহণ হয়।

ভোট গণনার সময় দেখা যায়, বিজেপি ১৭টি এবং বিরোধী শিবির ১৯টি ভোট পেয়েছে। কিন্তু এর পরই বদলে যায় সেই ফলাফল। প্রিসাইডিং অফিসার ৮টি ভোট বাতিল ঘোষণা করে দেন। ফলাফল গিয়ে দাঁড়ায় বিজেপি ১৬ এবং ইন্ডিয়া জোট ১২। বিজেপি প্রার্থী মনোজ সোনকার মেয়র ঘোষিত হন। মনোজ সোনকর চণ্ডীগড়ে বিজেপির কাউন্সিলর। তিনি বিজেপি থেকে একমাত্র মেয়র প্রার্থী, যিনি তফসিলি জাতির অন্তর্গত। ৩০ বছর বয়সী মেয়র মদের ব্যবসা চালান বলে জানা গেছে।
নির্বাচনটি মূলত ১৮ জানুয়ারি নির্ধারিত ছিল,

প্রিসাইডিং অফিসার অনিল মসিহের খারাপ স্বাস্থ্যের কারণে আগে পিছিয়ে দেওয়া হয়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চণ্ডীগড়ে নতুন মেয়র হলেন বিজেপির মনোজ সোনকার

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার