১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপির প্রতি বাংলার মানুষের ভালবাসা সহ্য হয় না তৃণমূলের: সুর চড়ালেন মোদি

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: শেষ দফার ভোট প্রচারে এসে কড়া ভাষায় তৃণমূল আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সুন্দরবনের কাকদ্বীপে সভা থেকে মোদি বলেন, “তৃণমূল এবং ইন্ডিয়া জোট বাংলাকে উলটো পথে নিয়ে যাচ্ছে। বিজেপির প্রতি বাংলার মানুষের ভালোবাসা তৃণমূল সহ্য করতে পারছে না। সেই জন্য ওরা খেপে গিয়েছে। বিকাশের জন্য মোদি যা করে, তৃণমূল বলে সেটা হতে দেবে না।”

আরও পড়ুন: কেউ অসুস্থ হয়ে মারা গেলেও এসআইআর বোর্ড নিয়ে হাজির হচ্ছে তৃণমূল: বিএলওদের মৃত্যু নিয়ে বিজেপি নেতা

এদিনের সভায় বক্তব্যের বেশিরভাগটাই তৃনমূলের দুর্নীতি সহ একাধিক বিষয় তুলে বিজেপিকে ভোট দেওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী। আয়ুষ্মান ভারত-সহ একাধিক প্রকল্প নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সংঘাত রয়েছে। তা নিয়ে কম রাজনৈতিক টানাপোড়েন হয়নি। শেষ দফার শেষ ভোটপ্রচারে মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপে দাঁড়িয়ে সেই ইস্যুতে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি। দেশ তথা বাংলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী যা করেন, তাতে বাধা দেওয়াই তৃণমূলের একমাত্র অস্ত্র বলেই খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী। কটাক্ষ করে তিনি বলেন, “আমরা সত্তরোর্ধ্বদের জন্য আয়ুষ্মান প্রকল্প এনেছি। কিন্তু তৃণমূল বলছে, বাংলায় হতে দেবে না। কেন্দ্র সরকার মৎস্য জীবীদের এত যোজনা চালাচ্ছে। কত টাকা দিয়েছি। কিন্তু তৃণমূল সেই সব যোজনা হতে দেয়নি। তৃণমূলের মানুষের জন্য কোনও সহানুভূতি নেই। শুধু ওদের তোলাবাজ এবং কাটমানি নিয়েই যত ভাবনা।”

আরও পড়ুন: ‘SIR ভয় দেখানোর অস্ত্র’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘৃণার রাজনীতির ফল বলছে তৃণমূল

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

এরপরই জনতার উদ্দ্যেশে মোদির প্রশ্ন, “তৃণমূলকে কি সাজা দেবেন না? মথুরাপুরে নদী কাটা বন্ধ করতে কেন্দ্র টাকা পাঠায়। তৃণমূল সেই টাকা খেয়ে নিয়েছে। তৃণমূলের সব কাজে কাটমানি চাই। বাচ্চাদের মিড-ডে-মিলেও কাটমানি চাই ওদের।” কাকদ্বীপে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত ও জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা: অশোক কান্ডারীর সমর্থনে জনসভা করেন প্রধানমন্ত্রী। এদিন মোদির মন্তব্যে উঠে আসে রামকৃষ্ণ মিশনে হামলা, সন্তদের অপমান প্রসঙ্গও। তৃণমূল বাংলার অস্তিত্ব নষ্ট করতে চায় বলেই তার অভিযোগ। তাঁর কথায়, “তৃণমূল মঠ এবং সন্তদের অপমান করে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এবং ইসকনের মতো প্রতিষ্ঠানের সন্তদের অপমান করে গালিগালাজ দেয়। তৃণমূলের গুন্ডারা এই সব মঠে হামলা চালাচ্ছে।”

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপির প্রতি বাংলার মানুষের ভালবাসা সহ্য হয় না তৃণমূলের: সুর চড়ালেন মোদি

আপডেট : ২৯ মে ২০২৪, বুধবার