০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
উপস্থিত সাংসদ খলিলুর রহমান ও বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব জৈদুর রহমান

নেতাজীর জন্মজয়ন্তীতে জঙ্গিপুরে বিশাল রক্তদান শিবির

ওয়াহিদ রেজা: মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন ও দুঃস্থ মুমূর্ষু রোগীদের জীবন রক্ষার্থে এক অনন্য নজির সৃষ্টি করল রেড হার্ট অর্গানাইজেশন। সংগঠনের পরিচালনায় পুরাতন ডাকবাংলা রাইজিং সান কনভেন্ট স্কুল ময়দানে আয়োজিত হয় এক মহতী ঐতিহাসিক রক্তদান উৎসব। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়। তাঁর পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জৈদুর রহমান মহাশয়। অনুষ্ঠানের সূচনালগ্নে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ খলিলুর রহমান জানান যে, বর্তমান সময়ে রক্তের সংকট মেটাতে এবং মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি রেড হার্ট অর্গানাইজেশনের এই সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। রক্তদান শিবিরে এলাকার বহু তরুণ-তরুণী স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন, যা এই উৎসবকে এক ঐতিহাসিক রূপ দেয়।

আরও পড়ুন: নেতাজির জন্মজয়ন্তীতেও এসআইআর নিয়ে তীব্র আক্রমণ, কেন্দ্র ও কমিশনকে কাঠগড়ায় তুললেন মমতা

আলহাজ্ব জৈদুর রহমান মহাশয়ও তাঁর ভাষণে মানবিকতার টানে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সংগৃহীত রক্ত ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে সরাসরি চিকিৎসাধীন সাধারণ মানুষের প্রয়োজনে ব্যবহৃত হবে। নেতাজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সেবামূলক এই কর্মসূচির আয়োজন করতে পেরে উদ্যোক্তারাও বিশেষ তৃপ্তি প্রকাশ করেছেন। সমগ্র অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরও পড়ুন: গান্ধীজির প্রয়াণ দিবসে রক্তদান শিবির বর্ধমান জেলা তৃনমূলের

আরও পড়ুন: রক্তদানের মহোৎসব সবাইকে মিলিয়ে দেয়: নারায়ণ গোস্বামী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উপস্থিত সাংসদ খলিলুর রহমান ও বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব জৈদুর রহমান

নেতাজীর জন্মজয়ন্তীতে জঙ্গিপুরে বিশাল রক্তদান শিবির

আপডেট : ২৩ জানুয়ারী ২০২৬, শুক্রবার