ইনামুল হক: রক্তদানের মত একটি মহৎ কাজের স্বীকৃতি তাৎক্ষণিকভাবে দেওয়া হলেও পরে দাতাদের অনেকেরই আর খোঁজ রাখে না রক্তদান শিবিরের উদ্যোক্তারা। রক্তদান উৎসবের রজত জয়ন্তীতে এবার অভিনব উদ্যোগ নিল দেগঙ্গার দোগাছিয়া তাজ স্পোর্টিং ক্লাব। ক্লাব সম্পাদক মোহাম্মদ যুবায়ের হাসান সিদ্দিকী জানান, দীর্ঘ ২৫ বছর ধরে আমাদের এই রক্তদান শিবির চলে আসছে। রক্তদানের যারা আসল নায়ক সেই রক্ত দাতাদের আমরা সাময়িকভাবে বিভিন্ন উপহার দিয়ে উৎসাহিত করলেও পরে তাদের কথা আর অনেকেই খেয়াল রাখি না। এবছর থেকে আমরা দাতাদের আমন্ত্রণ জানিয়ে একটি পৃথক অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন করছি।
এদিন ১১৪ জন রক্তদাতার হাতে শংসাপত্র, পুষ্প ও মিষ্টান্ন তুলে দেওয়া হয়। এই মহৎ কাজের প্রশংসা করেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা রহমত আলম মিশন এর সম্পাদক আনিসুর রহমান বিদেশ। তিনি বলেন, রক্তের বন্ধন মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করে। আর তার মূল কারিগর হলেন রক্তদাতারা। তাদেরকে স্যালুট জানাই। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেগঙ্গা থানার আইসি অর্ণব গাঙ্গুলী, দেগঙ্গার বিডিও ফাহিম আলম, নুর নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নজরুল ইসলাম, আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এমদাদুল ওরফে ঝন্টু, ও দোগাছিয়া তাজ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা।অভিনব উদ্যোগ: রক্তদান উৎসবের রজতজয়ন্তীতে সংবর্ধিত হলেন রক্তদাতারা
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২০ অক্টোবর ২০২৫, ১৫:১৯
আরও খবর
কলকাতার ভেতরের কলকাতাকে চেনাতে অভিনব উদ্যোগ পুরসভার
নরেন্দ্রপুরে পুকুর থেকে উদ্ধার মহিলার মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য
অবশেষে ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
গ্রেপ্তারি থেকে সাময়িক স্বস্তি, সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেলেন অভিষেকের পিএ সুমিত রায়
গ্রেপ্তারি থেকে সাময়িক স্বস্তি, সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেলেন অভিষেকের পিএ সুমিত রায়
মসজিদে মাইক নিয়ে বিতর্ক তুঙ্গে, সরব নওশাদ-সিদ্দিকুল্লা
মসজিদে মাইক নিয়ে বিতর্ক তুঙ্গে, সরব নওশাদ-সিদ্দিকুল্লা
আগামী কয়েকদিন চলবে বৃষ্টি, দুর্যোগের মাঝেই পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে মৃত ৪
আগামী কয়েকদিন চলবে বৃষ্টি, দুর্যোগের মাঝেই পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে মৃত ৪
বিদেশ যাত্রায় আপাতত না, ‘এসএসকেএমে চোখ দেখান’, অভিষেককে হাই কোর্ট
বিদেশ যাত্রায় আপাতত না, ‘এসএসকেএমে চোখ দেখান’, অভিষেককে হাই কোর্ট
বীরভূমের নলহাটিতে মধ্যরাতে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি, আহত তিন
বীরভূমের নলহাটিতে মধ্যরাতে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি, আহত তিন
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান অনিল ভার্মা
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান অনিল ভার্মা
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু