১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রক্তাক্ত আমেরিকা: ৩ মার্কিন শহরে বন্দুক হামলায় নিহত অন্তত ৯

পুবের কলম ওয়েবডেস্কঃ আমেরিকার তিন শহরে বন্দুক হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই ডজন মানুষ। স্থানীয় সময় শনিবার রাতে এবং রবিবার সকালে এসব বন্দুক হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটিতে কোনও ভাবেই বন্দুক হামলার ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে এসব হামলার সংখ্যা অনেক বেড়ে গেছে। পুলিশ জানিয়েছে, ফিলাডেলফিয়ায় শনিবার রাতে দুই ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা থেকে বন্দুক হামলার সূত্রপাত হয়। ওই হামলায় তিনজন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে। হামলা থেকে বাঁচতে লোকজন পালানোর চেষ্টা করলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টেনেসি অঙ্গরাজ্যের একটি বারের কাছে মধ্যরাতে একই ধরনের আরও একটি হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছে। রবিবার সকালে মিশিগানের সাগিনাওয়ে এলাকায় অপর এক হামলার ঘটনায় তিনজন নিহত এবং আরও দুজন আহত হয়েছে। চলতি বছর আমেরিকায় কমপক্ষে ২৪০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটিতে উল্লেখযোগ্য হারে বেড়েছে বন্দুক সহিংসতা। প্রায়ই দেশটির কোনও  না কোনও অঙ্গরাজ্যে নৃশংস বন্দুক হামলার ঘটনা ঘটছে।  ২০২১ সালে আমেরিকায় ৬১টি বন্দুক হামলার ঘটনা ঘটে, যা আগের বছর অর্থাৎ ২০২০ সালের তুলনায় ৫২ শতাংশ বেশি। এফবিআইয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। আমেরিকান ভোটারদের সংখ্যাগরিষ্ঠ শক্তিশালী বন্দুক নিয়ন্ত্রণ আইনের পক্ষে, কিন্তু কংগ্রেসের রিপাবলিকান এবং কিছু মধ্যপন্থী ডেমোক্র্যাটরা বছরের পর বছর ধরে এই ধরনের আইন অবরুদ্ধ করে রেখেছেন। সম্প্রতি প্রেসিডেন্ট বাইডেন বন্দুক আইন সংস্কারের কথা বলেছেন।

আরও পড়ুন: শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তায় আমেরিকাকে সতর্ক করলেন খামেনি

আরও পড়ুন: ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, ৫৮ শতাংশ আমেরিকানই অসন্তুষ্ট, বলছে সমীক্ষা রিপোর্ট
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রক্তাক্ত আমেরিকা: ৩ মার্কিন শহরে বন্দুক হামলায় নিহত অন্তত ৯

আপডেট : ৬ জুন ২০২২, সোমবার