১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির শ্রমিক সমাবেশে জনসমুদ্র, কুরআন তেলাওয়াতের পর শুরু মিছিল

পুবের কলম, ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকায় শ্রমিক সমাবেশ  বিএনপির ।  ইতিমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে শ্রমিক সমাবেশ। ঢাকা মহানগরীসহ আশপাশের জেলার নেতাকর্মীরা সমাবেশে জড়ো হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় এই সমাবেশ শুরু হয়। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সমাবেশে মাথায় লাল টুপি, গায়ে লাল গেঞ্জি পরে আসা শ্রমিকদের কণ্ঠে স্লোগান হচ্ছে, ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’ আন্তর্জাতিক শ্রমিকদের এই সর্বজনীন স্লোগানের পাশাপাশি ‘অবিলম্বে সংসদ নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে দিতে হবে’ এই স্লোগানও দেন তাঁরা।

এছাড়া সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দল ১২ দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হচ্ছে—অবিলম্বে সংসদ নির্বাচন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার, সব প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার, বন্ধ শিল্প চালু, নতুন শিল্প প্রতিষ্ঠা, আউট সোর্সিং বন্ধ করে স্থায়ী পদ সৃষ্টি, অবাধ, গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার, শ্রমিক হত্যার বিচার, শ্রমিক নির্যাতন বন্ধ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুরক্ষা নিশ্চিত করা, জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, বৈষম্যহীন জাতীয় পে-স্কেল ও মজুরি হার ঘোষণা, জরুরি পরিষেবা আইনসহ সব কালাকানুন বাতিল এবং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। মঞ্চে লাল রঙের বিশাল ব্যানারে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রয়েছে। আর লেখা আছে, ‘মে দিবসে দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

১০ মিনিটেই শেষ শুনানি, কী নথি চাওয়া হলো? দেবের হাস্যরসেই উত্তর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিএনপির শ্রমিক সমাবেশে জনসমুদ্র, কুরআন তেলাওয়াতের পর শুরু মিছিল

আপডেট : ১ মে ২০২৫, বৃহস্পতিবার