০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

  প্রাথমিকের টেটের ফল দ্রুত প্রকাশের তৎপরতা পর্ষদের

পুবের কলম  ওয়েব ডেস্কঃ প্রাথমিকের টেটের ফল দ্রুত প্রকাশের তৎপরতা  শুরু করেছে প্রাইমারি বোর্ড। সূত্রের খবর, গত সপ্তাহে শুক্রবার টেটের উত্তরপত্র আপলোড নিয়ে বৈঠক করেছে পর্ষদের আধিকারিকরা।চলতি সপ্তাহের শুরুর দিকেই উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করতে চায় পর্ষদ। তেমনটাই পর্ষদের আধিকারিকদের লক্ষ্য।

আরও পড়ুন: চিকিৎসক আবদুল আজিজ এর উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তা

উত্তরপত্র আপলোড হওয়ার পর সেই উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থীদের মতামত নেবে পর্ষদ। সেই মতামত নেওয়ার পর কয়েকদিন সময় নিয়েই চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে চায় পর্ষদ। তবে কবে ফল প্রকাশ হবে তা নিয়ে এখন পর্ষদ পরিস্কার ভাবে কিছু জানায়নি।

আরও পড়ুন: সংখ্যালঘুদের সংখ্যায় নয়, বড় হতে হবে মেধা ও কর্মোদ্যোগে: ফিরহাদ

আরও পড়ুন: আগস্টের ফের প্রাথমিকের নিয়োগ

উল্লেখ্য,  টেট প্রস্তুতি নিয়ে সম্প্রতি মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। সেই বৈঠক চলাকালীন টেটের ফল প্রকাশ দ্রুত করা হবে বলেও নির্দিষ্টভাবে জানিয়েছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তার প্রথম পদক্ষেপ হিসাবেই উত্তরপত্র আপলোড করার জোর তৎপরতা শুরু করে দিল পর্ষদ। ১১ ডিসেম্বর হয় প্রাথমিকের টেট। ৮৯ শতাংশের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন বলেই পর্ষদ জানিয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’, বার্নালার র‍্যালিতে মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

  প্রাথমিকের টেটের ফল দ্রুত প্রকাশের তৎপরতা পর্ষদের

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার