আরও পড়ুন:
আরও পড়ুন:
আরও পড়ুন:
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,রায়দীঘি: শীতের সকালে ঘন কুয়াশায় নৌকাডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সুন্দরবনের রায়দীঘিতে।তবে বড় বিপদের হাত থেকে বাঁচলেন যাত্রীরা। দ্রুত উদ্ধার কাজ শুরু হওয়ায় নৌকায় থাকা সকলেই প্রাণে বেঁচে গিয়েছেন। মনি নদীতে এই ঘটনা ঘটে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়দীঘি থানার পুলিশ।আরও পড়ুন:
শনিবার সকালে রায়দিঘির সূর্যপুর ঘাটের কাছে এই নৌকাডুবির ঘটনা ঘটে। জানা গিয়েছে, পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকা থেকে ধান নিয়ে আসছিল নৌকাটি। তাতে যাত্রীদের সঙ্গে ছিল ৩৫০ বস্তা ধানও।
আরও পড়ুন:
চাষিরা এই ধান রায়দিঘি বাজারে বিক্রির জন্য নিয়ে আসছিল। মনি নদীর সূর্যপুর খেয়াঘাটের কাছে নৌকাটি উলটে যায়।ঘটনার খবর পেয়ে রায়দীঘি থানার আই সি অমিয় কুমার ঘোষ সহ পুলিশের বিশেষ টিম ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজে নেমে উদ্ধার করেন সঞ্জয় মল্লিক, কৃষ্ণ মান্না সহ একাধিক মানুষকে। তবে এদিন সন্ধ্যা অবধি উদ্ধার কাজ চললেও ডুবে যাওয়া নৌকাটিকে উদ্ধার করা সম্ভব হয় নি।