১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগটুই: শীঘ্রই চার্জশিট পেশ করবে সিবিআই

পুবের কলম প্রতিবেদক:  বীরভূমের বগটুই এলাকায় গণহত্যার ঘটনা ঘটে। সেই ঘটনায় তদন্ত করছে সিবিআই।  সেই তদন্ত প্রক্রিয়া প্রায় শেষের পথে। আগামী দুই সপ্তাহের মধ্যেই চার্জশিট পেশ করা হবে।  কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে সিবিআই। মঙ্গলবার আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হয়ে সওয়াল করেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। তিনিই জানিয়েছেন, তদন্ত শেষের পথে, আগামী দুই সপ্তাহের মধ্যেই চার্জশিট পেশ করা হবে।

প্রসঙ্গত, কিছুদিন আগে রামপুরহাটের বগটুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন। সেই ঘটনার পর গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে ১০ জনকে খুন করার অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। তা নিয়েই ছিল শুনানি। তাতেই চার্জশিট প্রসঙ্গটি ওঠে। জানা গিয়েছে, মামলাটির শুনানির দিন ঠিক হয়েছে ১৩ জুন।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই
ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বগটুই: শীঘ্রই চার্জশিট পেশ করবে সিবিআই

আপডেট : ৭ জুন ২০২২, মঙ্গলবার