১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন বলিভিয়ার, দূত ফেরাচ্ছে কলম্বিয়া-চিলি

পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবতা-বিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। এদিকে ইসরাইলে নিয়োগ করা নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার আরও দুই দেশ চিলি এবং কলম্বিয়া। এসব দেশ ফিলিস্তিনে ও গাজায় ইসরাইলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছে। বলিভিয়ার কর্মকর্তারা সর্বশেষ ইসরাইল-হামাস যুদ্ধের ফলে গাজায় ফিলিস্তিনি হতাহতের সংখ্যা উল্লেখ করেছেন।

বলিভিয়ার ডেপুটি বিদেশমন্ত্রী ফ্রেডি মামানি বলেন, ‘গাজা উপত্যকায় সংঘটিত আগ্রাসী এবং অসমতাপূর্ণ ইসরাইলি সামরিক হামলা প্রত্যাখ্যান এবং নিন্দায় বলিভিয়া ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’  দক্ষিণ আমেরিকার চিলির বিদেমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় ইসরাইল সংঘটিত আন্তর্জাতিক মানবিক আইনের অগ্রহণযোগ্য লঙ্ঘনের মুখে চিলি তার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোও ঘোষণা করেছেন যে তিনি ইসরাইলে তার দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করছেন। এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘ইসরাইল যদি ফিলিস্তিনি জনগণের গণহত্যা বন্ধ না করে, আমরা সেখানে থাকতে পারব না।’ এদিকে, বলিভিয়ার  বিদেশমন্ত্রী  মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন বলিভিয়ার, দূত ফেরাচ্ছে কলম্বিয়া-চিলি

আপডেট : ১ নভেম্বর ২০২৩, বুধবার