১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের বোমা হামলার হুমকি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সহ অভিনেতাদের বাড়িতে হুমকি ইমেল

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বোমা হামলার হুমকি দিয়ে ইমেল। এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বাড়িতে বোমা হামলার ইমেল। এমনই হুমকি ইমেলকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়াল। পাশাপাশি দক্ষিণী তারকা অজিত কুমার, অরবিন্দ স্বামী এবং খুশবুর বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে তামিলনাড়ুর ডিজিপির অফিসে একটি ইমেল পাঠানো হয়। ওই ইমেলে বলা হয়, মুখ্যমন্ত্রী স্ট্যালিন-সহ তিন অভিনেতা ও অভিনেত্রীর বাড়িতে বোমা রাখা রয়েছে। এহেন ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রী সহ অভিনেতাদের বাড়িতে তল্লাশি চালায় তামিলনাড়ু পুলিশ। চারটি স্থানেই পাঠানো হয় বম্ব স্কোয়াড। কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালানো হলেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, ভুয়ো ইমেল পাঠিয়েছিল কেউ বা কারা। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কোথা থেকে এই ইমেল এসেছে তা অনুসন্ধানে পুলিশের তরফে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

নাইটক্লাবে নিষিদ্ধ আতশবাজি, দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া গোয়া সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের বোমা হামলার হুমকি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সহ অভিনেতাদের বাড়িতে হুমকি ইমেল

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, সোমবার