১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাহুলের “ভুয়ো ভোটার” অভিযোগে প্রকাশ্যে এলেন ব্রাজিলিয়ান মডেল, জানালেন আসল সত্যিটা

পুবের কলম, ওয়েবডেস্ক: হরিয়ানার ভোটার তালিকায় নাম উঠে আসা এক ‘ব্রাজিলিয়ান মডেল’-এর ছবি ঘিরে দেশজুড়ে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। অবশেষে সেই তরুণী নিজেই মুখ খুলেছেন। জানিয়েছেন, তাঁর ছবিটি ব্যবহার করা হয়েছে এক স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট থেকে, তাঁর কোনও রাজনৈতিক সংশ্লেষ বা ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগই নেই।

বুধবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অভিযোগ করেন, “হরিয়ানায় ভুয়ো ভোটারদের নাম যুক্ত করে বিজেপি বেআইনি উপায়ে সরকার গঠন করেছে।” রাহুলের দাবি, নির্বাচনী তালিকায় অন্তত দশটি বুথে একই তরুণীর ছবি ২২ বার ব্যবহার হয়েছে। তিনি বলেন, “ওই ছবি এক ব্রাজিলিয়ান মডেলের।”

আরও পড়ুন: জনসম্মুখে অশালীন পোশাক পরায় স্ত্রীকে খুন, ঘটনায় গ্রেফতার স্বামী

প্রথমে রহস্যে ঢাকা থাকলেও বৃহস্পতিবার সকালেই প্রকাশ্যে আসেন সেই তরুণী, ব্রাজিলের বাসিন্দা ল্যারিসা। তিনি জানিয়েছেন, “আমার ছবিটি পুরনো এক স্টক ফটোর অংশ, যা বিনা অনুমতিতে ব্যবহার করা হয়েছে। আমি এখন একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার ও হেয়ার ড্রেসার হিসেবে কাজ করি, মডেলিং ছেড়ে দিয়েছি অনেক আগেই। ভারতের রাজনীতি নিয়ে আমার কোনো আগ্রহ নেই, এমনকি আমি কখনও ভারতে যাইওনি।”

আরও পড়ুন: জোম্যাটো ডেলিভারি বয় আরমানকে প্রহার প্রকাশ্যে

ল্যারিসা আরও বলেন, “আমার ছবি যে কেউ ইন্টারনেটে দেখতে পেতে পারেন। সেটি তুলেছিলেন ফটোগ্রাফার ম্যাথিউস ফেরেরো, প্রায় আট বছর আগে। সেই ছবি ‘আনস্প্ল্যাশ’ ও ‘পেক্সেলস’-এর মতো ফটোগ্রাফি ওয়েবসাইটে রয়েছে। সেখান থেকে অনেকেই বিনা অনুমতিতে ব্যবহার করছেন।”

আরও পড়ুন: আল্লামা ইকবালের জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা পাক সরকারের

এই ঘটনার পর থেকেই ল্যারিসার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিপুল সংখ্যক ভারতীয় অনুসারী যোগ হয়েছে। তিনি হাস্যরসের সুরে বলেন, “আমার প্রোফাইল হঠাৎই ভারতে জনপ্রিয় হয়ে গেছে। যদিও আপনারা যা ভাবছেন, এর সঙ্গে আমার কোনো রহস্য নেই!”

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

দেশের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হোক ‘বন্দে মাতরম’: সংসদে জোর শওয়াল সুধা মূর্তির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাহুলের “ভুয়ো ভোটার” অভিযোগে প্রকাশ্যে এলেন ব্রাজিলিয়ান মডেল, জানালেন আসল সত্যিটা

আপডেট : ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার