২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক, ২৮ অক্টোবর শপথ গ্রহণ

পুবের কলম ওয়েবডেস্কঃ  ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোবদ্ভূত ঋষি সুনক। আগামী ২৮ অক্টোবর শপথ গ্রহণ করবেন তিনি।

লিজ ট্রাসের ইস্তফার পর ফের শুরু হয় জল্পনা, কে হবেন প্রধানমন্ত্রী বরিস জনসন না ঋষি সুনক। শেষ পর্যন্ত কনজারভেটিভ পার্টির এই নেতাই হলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন: রাজ্যসভায় শপথ নিলেন সুধা মূর্তি

কনজারভেটিভ পার্টির প্রধান হতে প্রার্থীপদ  প্রত্যাহার করে নিয়েছেন পেনি মর্ডান্ট। প্রতিদ্বন্দ্বিতা করার বদলে ঋষি সুনাকের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়ে যায় ভারতীয় বংশোদ্ভূত নেতা সুনকের।

আরও পড়ুন: ৩ এমপির পদত্যাগে বিপাকে ঋষি সুনাক

সোমবার এক টুইটে প্রধানমন্ত্রী পদের  লড়াই থেকে  সরে আসার ঘোষণা করেন প্রাক্তন  ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মর্ডান্ট। তিনি বলেন, নেতৃত্বের প্রতিযোগিতায় সীমিত সময়সীমা সত্ত্বেও এটি পরিষ্কার যে, সহকর্মীরা মনে করেন, আমাদের আজ নিশ্চয়তা দরকার। তারা দেশের ভালোর জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন।

মর্ডান্ট বলেন, ঋষির প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমার জন্য যারা প্রচার করেছেন  তার জন্য আমি গর্বিত এবং যারা আমার প্রতি সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।

সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক, ২৮ অক্টোবর শপথ গ্রহণ

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, সোমবার