০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থানে প্যালেস্তাইনের সমর্থনে স্টিকার লাগানোর অভিযোগ, ব্রিটিশ যুগলকে ভারত ছাড়ার নির্দেশ

পুবের কলম, ওয়েবডেস্ক: পর্যটন ভিসার শর্ত লঙ্ঘন করে রাজনৈতিক প্রতিবাদে শামিল হওয়ার অভিযোগে দুই ব্রিটিশ নাগরিককে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিল রাজস্থান প্রশাসন। আজমেরের পুষ্করে ইজরায়েল-বিরোধী প্রচার এবং প্যালেস্তাইনের সমর্থনে স্টিকার লাগানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লুইস গ্যাব্রিয়েল এবং তাঁর বান্ধবী এমা ক্রিস্টিন পর্যটন ভিসায় ভারত ভ্রমণে এসেছিলেন। রাজস্থানের তীর্থক্ষেত্র পুষ্করে থাকাকালীন তাঁরা পুষ্কর হ্রদ, মান মহলসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে প্যালেস্তাইনের পতাকার ছবি সংবলিত স্টিকার সেঁটে দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের আবহে বিদেশি পর্যটকদের এই ধরনের কার্যকলাপ গোয়েন্দা বিভাগের নজরে আসে।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্রিটিশ নাগরিকদের ভিসা অবিলম্বে বাতিল করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ‘লিভ ইন্ডিয়া নোটিস’ জারি করে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই যুগলের লাগানো সমস্ত প্যালেস্তিনীয় স্টিকার ইতিমধ্যেই পুলিশ সরিয়ে ফেলেছে। অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ মীনা সংবাদমাধ্যমকে জানান, “পর্যটন ভিসায় এসে কোনো বিদেশি নাগরিক রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ব্রিটিশ নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁদের কার্যকলাপে ভিসার শর্ত লঙ্ঘনের প্রমাণ মেলায় এই কড়া নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: ইউরোপের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্যচুক্তির পথে ভারত, উচ্ছ্বাসে মোদী

আরও পড়ুন: রাজস্থানে মহিলা কনস্টেবল ধর্ষণের অভিযোগে এসআই-সহ তিন পুলিশকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজস্থানে প্যালেস্তাইনের সমর্থনে স্টিকার লাগানোর অভিযোগ, ব্রিটিশ যুগলকে ভারত ছাড়ার নির্দেশ

আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার