০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘হাম্পটি ডাম্পটি বাজেট’—কেন্দ্রের বিরুদ্ধে তীব্র কটাক্ষ মমতার, সুর চড়ালেন অভিষেক

কেন্দ্রীয় বাজেটকে ‘সম্পূর্ণ দিশাহীন’ ও ‘হাম্পটি ডাম্পটি বাজেট’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, কৃষক, মহিলা, যুব, গরিব ও আদিবাসীদের জন্য এই বাজেটে কিছুই নেই। শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কৃষিতে ভর্তুকি কমানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মমতার দাবি, বিধানসভা ভোটের আগে বাংলার জন্য কেন্দ্র কোনও বাস্তব প্রাপ্তি রাখেনি।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বাজেটের তীব্র সমালোচনা করে বলেন, বাংলায় হারতে যাচ্ছে বলেই বিজেপি বিমাতৃসুলভ আচরণ করছে। তাঁর অভিযোগ, কেন্দ্র বারবার বাংলাকে বঞ্চিত করছে। বাজেট বক্তৃতায় বাংলার নাম না থাকাকেও তিনি রাজনৈতিক সংকীর্ণতার উদাহরণ বলে উল্লেখ করেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘হাম্পটি ডাম্পটি বাজেট’—কেন্দ্রের বিরুদ্ধে তীব্র কটাক্ষ মমতার, সুর চড়ালেন অভিষেক

আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার