পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেদিন শিল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়শী প্রশংসা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর এক সপ্তাহ অতিবাহিত হয়নি। নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। এদিন বিকেলে আচমকাই নবান্নে এসে উপস্থিত হন সৌরভ।
তখন নবান্নের ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে প্রায় ৪৫ মিনিট কথা হয়। কিন্তু সৌরভ এবং মুখ্যমন্ত্রীর মধ্যে এই বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে উভয় পক্ষই কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি।তবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এদিন সন্ধ্যে সোয়া ছটা নাগাদ নবান্ন থেকে বেরিয়ে যান তিনি। তবে সূত্র মারফত যতদূর জানা যাচ্ছে, উভয়ের মধ্যে শালবনিতে দেওয়া জমি নিয়েই কথা হয়েছে বলে খবর। জানা গিয়েছে এক টাকা দিয়ে নয় ১০০ কোটি টাকা দিয়ে শালবনীর ৩৫০ একর জমি কিনেছেন তিনি। কোন লিজ নয়। এক্ষেত্রে টেন্ডারের মাধ্যমেই এই জমি কেনা হয়েছে। প্রসঙ্গত সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে জমি দেওয়া হয়েছে সেটি নিয়েই আদালতে গিয়েছে প্রয়াগ গ্রুপ। এই জমি আগে তাদেরই ছিল। জানা গিয়েছে টেন্ডারের মাধ্যমে এই জমি কুড়ি লাখ টাকায় একর হিসাবে কিনেছেন মহারাজ। প্রসঙ্গত প্রয়াগ যে মামলা করেছে তার পরবর্তী শুনানি রয়েছে ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার। মনে করা হচ্ছে সেই শুনানির আগেই এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সারলেন সৌরভ। যদিও যেটুকু শোনা যাচ্ছে সবটাই সূত্রের খবর। এই বৈঠক নিয়ে একটি শব্দ ও খরচ করেনি কোন পক্ষ। ফলে এর সত্যাসত্য যাচাই করা যায়নি। তবে আদালতের শুনানির আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।বাজেটের আগের দিন বিকালে আচমকাই নবান্নে সৌরভ
আবুল খায়ের
প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৭
আরও খবর
রেল পথে যুক্ত হবে গঙ্গাসাগর! রেলমন্ত্রীকে প্রস্তাব মুখ্যমন্ত্রী শুভেন্দুর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সরকারি অফিসে এবার হাজিরা ‘ফেস রেকগনিশন বায়োমেট্রিকে’র মাধ্যমে, ৩ দিন দেরি হলেই কাটা যাবে ছুটি
সৌরভের নিরাপত্তা কমিয়ে দিল রাজ্য সরকার, পেতেন জেড ক্যাটাগরি
বকরি ঈদে দুদিন নয়, ছুটি থাকবে এক দিন, বিজ্ঞপ্তি জারি রাজ্যের
বকরি ঈদে দুদিন নয়, ছুটি থাকবে এক দিন, বিজ্ঞপ্তি জারি রাজ্যের
সরকারি কর্মচারীদের সংবাদমাধ্যম ও মতামত প্রকাশের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি নবান্নর
সরকারি কর্মচারীদের সংবাদমাধ্যম ও মতামত প্রকাশের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি নবান্নর
অবসরের পর পুনর্বহাল হওয়া আধিকারিকদের নিয়ে পদক্ষেপ নবান্নের
অবসরের পর পুনর্বহাল হওয়া আধিকারিকদের নিয়ে পদক্ষেপ নবান্নের
নন্দীগ্রামের ইআরও এবং আরও'দের মুখ্যমন্ত্রীর দফতরে নিয়োগ, শপথের পরেই রদবদল
নন্দীগ্রামের ইআরও এবং আরও'দের মুখ্যমন্ত্রীর দফতরে নিয়োগ, শপথের পরেই রদবদল
শপথ নেওয়ার পর সোমবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে নবান্নে
শপথ নেওয়ার পর সোমবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে নবান্নে
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের