১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কায়রো শান্তি সম্মেলন:ফিলিস্তিন-ইসরাইল দ্বিরাষ্ট্র সমাধানে রোডম্যাপ তৈরির আহ্বান ইতালি ও গ্রিসের

পুবের কলম,ওয়েব ডেস্ক: ফিলিস্তিন ও ইসরাইলের চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে মিশরের কায়রোতে একটি শান্তি সম্মেলন শুরু হয়েছে। ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চিন, আমেরিকা ও ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এই সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনে দ্বিরাষ্ট্র সমাধানে রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন ইতালি ও গ্রিসের নেতারা।

শনিবার এই শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গাজায় ইসরাইলি হামলা থামাতে হবে এবং সংকটের সমাধানে এমন একটি রোডম্যাপ তৈরি করতে হবে যার মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানের পথ সুগম হয়। অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনি করে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিতসোতাকিসও বলেছেন, নতুন একটি শান্তি প্রক্রিয়া শুরু করতে হবে যেখানে ইসরাইলের পাশাপাশি ফিলিস্তিনকেও একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখা হবে।

মিশরের কায়রোতে এই শান্তি সম্মেলনের আয়োজন করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি । এতে বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়েছেন। এছাড়াও এই সম্মেলনে রাষ্ট্রসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারাও যোগ দিয়েছেন। ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনে আমেরিকা, চিন, রাশিয়াসহ বিশ্বের বেশিরভাগই দেশই গত সাত দশক ধরে দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলে আসছেন। কিন্তু এক্ষেত্রে কার্যকর কোনও পদক্ষেপ দেখা যায়নি। নয়া সংঘর্ষের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কায়রো শান্তি সম্মেলন:ফিলিস্তিন-ইসরাইল দ্বিরাষ্ট্র সমাধানে রোডম্যাপ তৈরির আহ্বান ইতালি ও গ্রিসের

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, শনিবার