১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

পুবের কলম, ওয়েবডেস্ক: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। কৃষ্ণনগর উত্তরের বিধায়ক ছিলেন মুকুল রায়। দীর্ঘ সময়ের পর অবশেষে শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়ের করা মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল হাইকোর্ট।

প্রসঙ্গত, ২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন তিনি। ২০২২ সালে ফেরেন তৃণমূলে। এর পরেই প্রশ্ন ওঠে তাঁর বিধায়ক পদ নিয়ে। সংবিধানের ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, দল পরিবর্তন করলে তাঁর বিধায়ক পদ খারিজ হয়। সেই বিষয়টি নিয়েই বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ ওঠে, বিধানসভার স্পিকার বিরোধী দলনেতার সেই আবেদন খারিজ করে দিয়ে মুকুল রায়ের বিধায়ক পদ বহাল রাখেন। সেই অবস্থান চ্যালেঞ্জ করে মামলা করেন শুভেন্দু। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিল। এক্স পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন, রাজ্যের ইতিহাসে তো বটেই, সম্ভবত দেশের ইতিহাসেও এই প্রথম এমন রায়।

আরও পড়ুন: সিএএ রশিদ SIR এ গ্রাহ্য করা হোক, নতুন মামলা হাইকোর্টে

আরও পড়ুন: নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর কেন? কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার