১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

পারিজাত মোল্লা: বুধবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট । ১৫ দিনের মধ্যে নিম্ন আদালত থেকে তাঁকে জামিন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বিচারপতি কৌশিক চন্দের অবকাশকালীন বেঞ্চ । গত ২০১৯ সালে পত্রসায়ের ও বিষ্ণুপুর থানায় এই বিজেপি নেতার বিরুদ্ধে বালি ও অস্ত্র মামলায় অভিযোগ দায়ের করা হয় ।এর আগে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ থেকে জামিন পেয়েছিলেন সৌমিত্র খাঁ ।

কলকাতা হাইকোর্ট নিম্ন আদালত থেকে জামিন নেওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে এবং তাঁর আগাম জামিন মঞ্জুর করে আদালত । যদিও সেই নির্দেশ কার্যকর করেননি সৌমিত্র । এরফলে গ্রেফতারি পরোয়ানা আবারও সক্রিয় হয়ে ওঠে তাঁর বিরুদ্ধে । এবার আরও একবার আইনী রক্ষাকবচ পেলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এই সাংসদ ।আপাতত ১৫ দিনের মধ্যে তাঁকে জামিন নেওয়ার নির্দেশ দেওয়ায় স্বস্তি মিলেছে বিজেপি নেতার ।

সৌমিত্র খাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের বিষয়ে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, -‘এখনই তাঁর গ্রেফতারি নয়, আগামী ১৫ দিনের মধ্যে নিম্ন আদালত গিয়ে জামিনের আবেদন করতে পারবেন তিনি ‘। অন্তর্বতীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতের দারস্থ হয়েছিলেন সৌমিত্র খাঁ । তাঁর রক্ষাকবচ বৃদ্ধি করুক আদালত । এই মর্মেই আবেদন করেন তিনি ।

আর আবেদনের ভিত্তিতে ১৫ দিনের রক্ষাকবচের অনুমতি দিল আদালত । ১৫ দিন কোন কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বিজেপি সাংসদের বিরুদ্ধে । এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের । প্রসঙ্গত, চার বছর আগে বেআইনিভাবে বালি উত্তোলন ও অস্ত্র আইনে মামলা হয় সৌমিত্র খাঁর বিরুদ্ধে । সেসময় তিনি তৃণমূলে ছিলেন । পরে ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন তিনি । বিভিন্ন অভিযোগ চারটি মামলা হয়েছিল সৌমিত্রর বিরুদ্ধে ।

এর জন্য লোকসভা নির্বাচনের প্রচারেও অংশ নিতে পারেননি তিনি । পরবর্তীতে নিম্ন আদালতে হাজিরা না দেওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয়।এরপর তিনি কলকাতা হাইকোর্টের দারস্থ হন।বুধবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি কৌশিক চন্দ আবেদনকারী কে ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

আপডেট : ১ নভেম্বর ২০২৩, বুধবার