১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল ইডি, দিল্লি নিয়ে যাওয়ার আবেদন খারিজ

পারিজাত মোল্লাঃ গরু পাচার মামলায় কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে খারিজ হল সায়গল কে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

এদিন গরু পাচার মামলায় জেল হেফাজতে থাকা বীরভূমের দাপুটে নেতা   অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার ইডির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের  বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে চলে দুপক্ষের সওয়াল-জবাব। সওয়াল-জবাব শেষে  ইডির আবেদন খারিজ করে দেয় আদালত। ইডির কাছে এই সংক্রান্ত নথি না থাকার কারণেই সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন মঞ্জুর করল না আদালত বলে জানা গেছে।

আরও পড়ুন: নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, দায়িত্বে বিচারপতি সুজয় পাল

উল্লেখ্য, গত শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলে নিয়ে ইডির আধিকারিকরা টানা ৪ ঘন্টা জেরা করেন সায়গলকে। এরপর তাঁকে গ্রেফতার করা হয় ইডির তরফে। যদিও আসানসোলের সিজেএম  আদালত এই গ্রেফতারিকে মান্যতা দেয়নি। ইডির মামলাও শোনেননি ভারপ্রাপ্ত বিচারক। এরপরই ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।। ইডি গত রবিবারই জরুরি শুনানির আবেদন জানিয়েছিল। তবে আদালত তা গ্রাহ্য করেনি। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানি চলে।

আরও পড়ুন: ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

সর্বধিক পাঠিত

SIR এর কাজে মানসিক চাপে ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে রায়দীঘিতে হাসপাতালে ভর্তি এক বিএলও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল ইডি, দিল্লি নিয়ে যাওয়ার আবেদন খারিজ

আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার