১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দিরা গান্ধির মৃত্যু বার্ষিকীতে রক্তদান শিবির , ঐক্য ও দেশ বাঁচানোর ডাক

আরও পড়ুন: ইন্দিরা গান্ধির মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরে সম্প্রীতি ও সংহতি রক্ষার ডাক

 এস জে আব্বাস, শক্তিগড় : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ৩৮ তম মৃত্যু বার্ষিকীতে বর্ধমান ২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাট-গোবিন্দপুরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের  বিধায়ক নিশীথ কুমার মালিক,জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মধক্ষ বাগবুল ইসলাম, খাদ্য কর্মধক্ষ মেহবুব মন্ডল, ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার, বিদ্যুৎ  কর্মাধ্যক্ষ  সনৎ মন্ডল, জেলা সংখালঘু সেলের সহ সভাপতি শরিফুল মন্ডল, বাসুদেব দে, জয়দেব ব্যানার্জী, আজাদ রহমান, তুহিন কোনার,অর্ণব দত্ত, জহর আলি খান সহ বিভিন্ন নেতৃত্ব।

নিশীথ বাবু বলেন, রক্তের কোনো জাত নেই। অতএব আমাদের মধ্যেও বিভেদের কোনো স্থান নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির প্রতীক। বাগবুল বাবু বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের গুরুত্ব পাওয়াতে নিরলস চেষ্টা চালিয়েছিলেন ইন্দিরা গান্ধী।তাঁরই স্নেহধন্য মমতা ব্যানার্জিও সেই একই পথের পথিক।  তাঁর স্মরণে ব্লক তৃণমুল কংগ্রেসের এই ধরনের রক্তদানের উদ্যোগ প্রশংসনীয়।পরমেশ্বর বাবু জানান, দেশের  সম্প্রীতি হননকারী শক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। সামনের পঞ্চায়েত নির্বাচনে আমাদের কর্মীদের আরও সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী দিনে দেশকে পথ দেখাবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, এদিন নারী পুরুষ মিলিয়ে রক্তদান করেন ১০১ জন।

সর্বধিক পাঠিত

বাংলাদেশে নতুন সরকারের শপথে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইন্দিরা গান্ধির মৃত্যু বার্ষিকীতে রক্তদান শিবির , ঐক্য ও দেশ বাঁচানোর ডাক

আপডেট : ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার