পুবের কলম ওয়েবডেস্ক: কোহিনূর। মহামূল্যবান, উজ্জ্বল এই হীরক খণ্ডের অধিকারী এককভাবেই ব্রিটিশ রাজপরিবার। যা নিয়ে শতাব্দীর পর শতাব্দী জুড়ে চলেছে বিতর্ক। সেটি ব্রিটিশ রানির মুকুট থেকে সরানোর নির্দেশ দিয়েছেন কুইন কনসর্ট ক্যামিলা। কোহিনূর হিরা নিয়ে আলোচনা নতুন করে শুরু হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর।
রাজপরিবারের নিয়ম অনুযায়ী, সিংহাসনে বসা রানিদের শিরেই ওঠে কোহিনূরের মুকুট। সেই অনুযায়ী, কোহিনূর এবার পরবেন রাজা চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা। তিন মাসের মধ্যেই তার ও চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে। সেই মুহূর্তে কোহিনূর বিতর্ক নতুন করে উঠুক, চাইছেন না ক্যামিলা। তাই তিনি মুকুট থেকে কোহিনুর সরিয়ে দিতে বলেছেন। গত বছরের শুরুতেই রানি এলিজাবেথ ঘোষণা করেছিলেন, ডাচেস অফ কর্নওয়াল অর্থাৎ চার্লসের স্ত্রী ক্যামিলা কোহিনূর মুকুটের উত্তরাধিকারী হবেন, যখন চার্লস রাজসিংহাসনে বসবেন। আগামী ৬ মে চার্লস ও ক্যামিলার রাজ্যাভিষেক। কিন্তু সেই অনুষ্ঠানে রানির মুকুটে দেখা যাবে না কোহিনূর। ব্রিটিশদের ঔপনিবেশিক মানসিকতা নিয়ে সারা বিশ্বেই সমালোচনা জারি রয়েছে বহু বছর ধরে। এহেন পরিস্থিতিতে কুইন কনসর্ট ক্যামিলা আর বিতর্কের আঁচ নতুন করে বাড়াতে চাইছেন না। আর তাই এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।মুকুট থেকে কোহিনূর সরাতে বললেন ক্যামিলা
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫২
আরও খবর
ভোটার তালিকা থেকে পঞ্জাবিদের ভোট কাটার ছক কষছে বিজেপি: রুখে দাঁড়ানোর ডাক মনীশ সিসোদিয়ার
রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র
আরবিআই-এর গভর্নরের মুকুটে নয়া পালক! পেলেন আন্তর্জাতিক সম্মান
ব্রিটেনে রাজার অভিষেকের আগে বদলাচ্ছে মুকুট
বাংলার পথে কেরল, রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে সরাতে সিদ্ধান্ত বিজয়ন সরকারের
বাংলার পথে কেরল, রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে সরাতে সিদ্ধান্ত বিজয়ন সরকারের
কার নির্দেশে অন্তর্বাস খুলতে বলা হয়েছিল? তদন্তের নির্দেশ কেন্দ্রের
কার নির্দেশে অন্তর্বাস খুলতে বলা হয়েছিল? তদন্তের নির্দেশ কেন্দ্রের
প্রাথমিক শিক্ষাপর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ
প্রাথমিক শিক্ষাপর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র