১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাত শুমারি দেশের জন্য এক্স-রে-র মতো রাহুল

পুবের কলম,ওয়েবডেস্কঃ বছরের শেষেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। কংগ্রেস নেতা রাহুল গান্ধি তেলেঙ্গানার ভুপলপল্লীতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘জাতি শুমারি দেশের জন্য এক্স-রে’র কাজ করবে। জাতি গণনায় প্রকাশ পাবে কার জনসংখ্যা কত। আর এটাও জানতে পারব দেশের সম্পদ কার কাছে রয়েছে। এক্স-রে পর আমরা জানতে পারব প্রকৃতপক্ষে দরিদ্র মানুষের  অংশীদারি কতটা। কিন্তু যখনই আমি জাত শুমারির প্রসঙ্গ তুলেছি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কেউই মুখ খুলছেন না।’  তিনি প্রধানমন্ত্রী এবং কেসিআরের কে প্রশ্ন করেন, মাত্র পাঁচ শতাংশ ওবিসি যদি যদি ভারতের বাজেট নিয়ন্ত্রণ করে তবে কি ধরে নিতে হবে ভারতে পাঁচ শতাংশই ওবিসি রয়েছে? কংগ্রেস নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী যখন রাজ্যে আসবেন, কেসিআর যখন ভাষণ দেবেন তখন আপনারা ওঁদের প্রশ্ন করবেন-তেলেঙ্গানায় এক্স-রে কবে হবে? তেলেঙ্গানাবাসী তাদের সম্পদের সত্যতা কবে জানবেন? উল্লেখ্য ৩০ নভেম্বর তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন, এবং গণনা হবে ৩ ডিসেম্বর।

রাহুল গান্ধি জানান, জাত শুমারিতে জানা যাবে দেশে ওবিসি, দলিত এবং আদিবাসীর পরিস্থিতি কি, তাই যাই হোক না কেন তার দল কেন্দ্রকে দেশের এক্স-রে’তে বাধ্য করবে। রাজস্থান, ছত্তিশগড়ে আমাদের সরকার এই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানির এক পুস্তকের উল্লেখ করে রাহুল বলেন, পুস্তকে উল্লেখ রয়েছে গুজরাত নয় মধ্যপ্রদেশ বিজেপি এবং আরএসএস-এর পরীক্ষাগার।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাত শুমারি দেশের জন্য এক্স-রে-র মতো রাহুল

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার