১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যের সব থানাতেই সিসিটিভি, পুলিশের ডিজিকে নির্দেশ হাইকোর্টের

পুবের কলম প্রতিবেদক: রাজ্যের সমস্ত থানাতেই সিসিটিভি লাগাতে হবে। একই সঙ্গে কোনওভাবেই যেন সিসিটিভি অচল হয়ে না যায়। বারুইপুরের চারজন বন্দী মৃত্যুর ঘটনায় একটি জানস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশের ডিজিকে এমনই নির্দেশ দিলেন। পাশাপশি রাজ্য পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করছে তা চার সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত বছর বারুইপুর সংশোধনাগারে বিচারাধীন চার বন্দির মৃত্যু হয়েছিল। বন্দির পিটিয়ে মারার অভিযোগ ওঠে। পুলিশ সেই অভিযোগ অস্বীকার করে। মৃতদের পরিবার তদন্তের দাবি জানায়। কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও হয়। মামলায় সিআইডিকে তদন্তভার দেওয়া হয়।

তদন্ত চলাকালীন সিআইডি একটি সিসিটিভি ফুটেজ খুঁজে পায়নি। হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করে। সিসিটিভি খারাপ ছিল তা থানার তরফে তদন্তকারীদের জানানো হয়। এবার রাজ্যের সব থানায় সিসিটিভি বসানোর নির্দেশ দিল। এমনকি সব থানাতেই যেন সিসিটিভি সচল থাকে তার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ।

জানা গেছে, মূলত ফুটেজ সংরক্ষণ ও রেকর্ড রাখার স্বার্থেই এই নির্দেশ দেওযা হয়েছে। উল্লেখ্য, রাজ্যে বন্দি মৃত্যুর ঘটনা আগে ঘটেছে একাধিকবার। সেক্ষেত্রে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তাই থানাতে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, সিসিটিভি থাকলে বন্দি মৃত্যুরর মতো ঘটনা ঘটলে ফুটেজ পাওয়ায বিশেষ সুবিধা হবে। এই সংক্রান্ত মামলায় পরবর্তী শুনানি হবে ২৬ সেপ্টেম্বর।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মমতার, তারেক রহমানকে পাঠালেন ফুল-মিষ্টি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যের সব থানাতেই সিসিটিভি, পুলিশের ডিজিকে নির্দেশ হাইকোর্টের

আপডেট : ২৬ অগাস্ট ২০২৩, শনিবার