১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপি নেতাদের কথায় কেন্দ্রীয় এজেন্সি চলছে: ফারহাদ

নিজস্ব প্রতিনিধি, শাসন:  প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের প্রতিবাদে এক বিশাল মিছিল হল উত্তর চব্বিশ পরগনার শাসনের গোলাবাড়ি বাজারে। দাদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে কয়েকশো তৃণমূল কর্মীদের টাকি রোডে এই প্রতিবাদ মিছিল হয়।

মিছিলে নেতৃত্ব দেন বারাসাত দুই ব্লক তৃনমূলের সভাপতি শম্ভু ঘোষ, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ সহ বিশিষ্টজনেরা। এছাড়া মিছিলে পা মেলান বারাসাত দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, প্রাক্তন সভাপতি ইফতিকারউদ্দিন, পূর্তের কর্মধক্ষ আছের আলি, প্রাক্তন প্রধান আবদুর রউফ, দাদপুর অঞ্চল প্রধান মনিরুল ইসলাম, উপ প্রধান আব্দুল হাই, দাদপুর অঞ্চল সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।

এদিন বক্তব্য রাখতে গিয়ে একেএম ফারহাদ কেন্দ্রের বিজেপি সরকারের প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছে বলে সরব হন। তিনি অভিযোগ করেন গদ্দার অধিকারী (শুভেন্দু অধিকারী) যে নেতার নাম করছে কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআই সেখানে পৌঁছে যাচ্ছে। তাহলে বিজেপি নেতাদের কথায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পরিচালিত হচ্ছে, প্রশ্ন তোলেন একেএম ফারহাদ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি নেতাদের কথায় কেন্দ্রীয় এজেন্সি চলছে: ফারহাদ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, রবিবার