১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১১ ডিসেম্বরের মধ্যে ছাঁটাই করতে হবে মৃত, ডুপ্লিকেট ভোটার: বিএলওদের নির্দেশ সিইও-র

পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর-এর কাজে যুক্ত বাংলার সমস্ত বিএলওদের বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন। সমস্ত এনুমারেশন ফর্ম পুনরায় পরীক্ষা করার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। ১১ ডিসেম্বর প্রথম ধাপ শেষ হওয়ার আগে সমস্ত মৃত, অনুপস্থিত এবং ডুপ্লিকেট ভোটারদের নাম সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করতে বলেছেন তিনি।

প্রসঙ্গত, ৪ ডিসেম্বর ছিল এসআইআর-এর ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। পরবর্তীতে সেই সময়সীমা বাড়িয়ে করা হয় ১১ ডিসেম্বর। এই তারিখের পর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তার আগেই মৃত, অনুপস্থিত এবং ডুপ্লিকেট ভোটারদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ দিল কমিশন। ভোটের ডেটা আপলোড করার সময় ‘সর্বোচ্চ যত্নের’ প্রয়োজনীয়তা ও খেয়াল রাখতে হবে সাফ জানিয়েছেন সিইও। বৃহস্পতিবার মনোজ আগরওয়াল বলেন, “ভোটার তালিকা থেকে মৃত, অনুপস্থিত বা ডুপ্লিকেট ভোটারের নাম মুছে ফেলা নিশ্চিত করতে হবে। কারণ নির্বাচন কমিশনের লক্ষ্য প্রত্যেক যোগ্য ভোটারকে অন্তর্ভুক্ত করা এবং প্রত্যেককে অযোগ্য ভোটারকে বাদ দেওয়া। অসাবধানতাবশত বা কোনও ভুল বরদাস্ত করা হবে।” কোনো ‘ইচ্ছাকৃত ভুল’ ধরা পড়লে কমিশন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলার নির্বাচনী আধিকারিক (সিইও)।

আরও পড়ুন: এখন পর্যন্ত রাজ্যে SIR প্রক্রিয়ায় বাদ গেল ২৭ লক্ষ নাম

সিইও-র দফতর বলেছে, বিএলও-রা এসআইআর অনুশীলনের জন্য নির্বাচন কমিশনে ডেপুটেশনে রয়েছেন। ভোটার তালিকায় সংশোধনী কাজের জন্য দায়বদ্ধ তারা। কমিশনের এক বিএলওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তাদের প্রশংসা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়।” যদিও এসআইআর কাজের চাপে একের পর এক বিএলও-র মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করেনি কমিশন। এসআইআর প্রক্রিয়া চলাকালীন এপর্যন্ত চারজন বিএলও মারা গেছেন। তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ও উল্লেখ করেনি।

আরও পড়ুন: বাংলাই এখন দেশের সেরা! SIR কর্মসূচিতে শীর্ষে পশ্চিমবঙ্গ

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ ‘বাংলাদেশ’ হয়ে গেলে আমরা কোথায় যাব? এসআইআর আবহে বিস্ফোরক মন্তব্য মিঠুনের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

প্রয়াত প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ ড. মানজুর আলম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১১ ডিসেম্বরের মধ্যে ছাঁটাই করতে হবে মৃত, ডুপ্লিকেট ভোটার: বিএলওদের নির্দেশ সিইও-র

আপডেট : ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার