১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নবমীতে কলকাতা সহ রাজ্যের পাঁচ জেলায়  বৃষ্টির সম্ভাবনা

পুবের কলম,ওয়েব ডেস্ক: নবমী থেকে  কলকাতা সহ রাজ্যের পাঁচ জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল শনিবার রাতে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার বিকেলে তা আরও ঘনীভূত হবে। আগামী ২৪ ঘণ্টায় সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আপাতত নিম্নচাপটি ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে, দিঘা থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া উপকূল থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছে। তবে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সেটি উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা। তার পর সেটি উত্তর এবং উত্তর–পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রভাব ফেলতে পারে। যা বজায় থাকবে তিন দিন। আর তাই নবমীতে কলকাতা ছাড়া দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দশমী এবং একাদশীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। এমনকী দ্বাদশীর দিনও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবমীতে কলকাতা সহ রাজ্যের পাঁচ জেলায়  বৃষ্টির সম্ভাবনা

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, রবিবার