১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘কন্যাশ্রী দিবসে’ কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

পুবের কলম ওয়েবডেস্ক : আজ ১৪ই আগস্ট, কন্যাশ্রী দিবস। আজকের এই দিনে কন্যাশ্রী প্রকল্পের ১২ বছর পূর্তি ছিল। সেই উপলক্ষে, বুধবার ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের বিবরণ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বিশ্বের ৬২টি দেশের ৫৫২টি সরকারি প্রকল্পের মধ্যে শীর্ষে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প। যা আমাদের প্রায় ৯৩ লক্ষ ছাত্রীকে উপকার দিয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এই প্রকল্পের ফলেই কিন্তু রাজ্যে স্কুলছুটের হার উল্লেখযোগ্যভাবে অনেকটাই কমে গিয়েছে। এছাড়াও তিনি একই মঞ্চ থেকে ‘সবুজসাথী’ প্রকল্পের কথাও উল্লেখ করেছেন। এ পর্যন্ত মোট ১ কোটি ৩৮ লক্ষ সাইকেল বিতরণ করা হয়ে গিয়েছে।

আরও পড়ুন: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী, স্বতঃপ্রণোদিত হয়ে মামলা পুলিশেরও

অভিভাবকদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর আবেদন, অল্প বয়সে যাতে মেয়েদের বিয়ে না দেওয়া হয়। বরং তাদের পড়াশোনা চালিয়ে যেতে আপ্রাণ সাহায্য করা হোক। নিজের কলেজ জীবনের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, “আমি যে কষ্ট পেয়েছি, ছোটরা যেন তা না পায়। কলেজে ভর্তি হতে আমাকে গলার হার বিক্রি করতে হয়েছিল’’।

আরও পড়ুন: এক সন্তানেই থামবেন না, ২-৩টি করে সন্তান নিন: হিন্দুদের আহ্বান অসমের মুখ্যমন্ত্রীর

এদিন সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, “আজ কন্যাশ্রী দিবস। আমাদের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজকে ১২ বছরে পদার্পণ করল। মেয়েদের ক্ষমতায়নের ক্ষেত্রে এত অল্প সময়ে এমন প্রভাব আর কোনও সরকারি প্রকল্প ফেলতে পারেনি। তাই বিশ্বের দরবারে United Nations Public Service Award জয় করে কন্যাশ্রী পেয়েছে তার যথাযোগ্য সম্মান’’।

আরও পড়ুন: ‘ওয়াকফ সম্পত্তি কাড়তে দেব না’—বাঁকুড়া থেকে দৃঢ় আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার

এছাড়াও তিনি আরও যোগ করেন, “যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ কখনো ভালো থাকতে পারে না। সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন’’।

সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক বাজারে প্রথম চালান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘কন্যাশ্রী দিবসে’ কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার