পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটেয় ইসকনের জগন্নাথ দেব দর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আরতিও করবেন তিনি। এবারের রথযাত্রায় কলকাতা ইসকনে যেতে পারেননি মুখ্যমন্ত্রী। দিঘায় জগন্নাথ ধামের প্রথম রথযাত্রা নিজের হাত উদ্বোধন করেন।
গত ৫৪ বছর ধরে কলকাতায় মহাসমারোহে রথযাত্রা করে থাকে ইসকন। মুখ্যমন্ত্রী প্রতিবারই রথযাত্রায় উপস্থিত থাকেন। এবার রথযাত্রার দিন না থাকতে পারায় বৃহস্পতিবার জগন্নাথ দর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






























