১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশাল স্বর্ণখনির সন্ধান চিনে

বেজিং: বিশাল এক স্বর্ণখনির সন্ধান পেল চিন। বৃহস্পতিবার চিনের সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে বলেছে, দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের পিংয়াং জেলার ওয়াকু গ্রামে সন্ধান মিলেছে এই খনির। হুনান প্রদেশের ভূতাত্ত্বিক ব্যুরো এ তথ্য নিশ্চিত করেছে। চিনের ভূতত্ত্ববিদ এবং খনি বিশেষজ্ঞরা বলছে, নতুন খনিটিতে ৩ হাজার মিটার গভীরতার মধ্যে মজুত রয়েছে উচ্চ মানের ১ হাজার টনেরও বেশি স্বর্ণ। যার বর্তমান বাজারমূল্য কমপক্ষে ৮ হাজার ৩০০ কোটি ডলার। ইতিমধ্যে খনি থেকে শুরু হয়েছে স্বর্ণ উত্তোলন। আবিষ্কারক দলের উপপ্রধান লিউ ইয়োনচুন জানিয়েছেন, স্বর্ণ আহরণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন তারা।

Read More: তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু গেছে: ইউক্রেনের প্রাক্তন সেনাপ্রধান

জানা গিয়েছে, নতুন এই স্বর্ণখনির ২ হাজার মিটার গভীরতার মধ্যে ৪০টিরও বেশি গোল্ড ওর ভেইনস বা স্বর্ণের আকরিক ধমণীর সন্ধান পাওয়া গেছে। স্বর্ণের খনিতে অনেক সময় পাথরের গা চিরে জমাট স্বর্ণের ধারা পরিলক্ষিত হয়ে, যা অনেকটা ধমণীর মতো। খনিটির আবিষ্কারক দলের অন্যতম সদস্য চেন রুলিন বলেন, ‘খনির আবিষ্কারক দলের পক্ষ থেকে সিনহুয়াকে জানানো হয়, খনিটির যেকোনো পাথর ভাঙা মাত্র সেটির ভেতরে স্বর্ণের ভেইনস দেখা যাচ্ছে। এর প্রতি টন আকরিকে গড়ে ১৩৮ গ্রাম উচ্চমানের স্বর্ণ মিলছে।’

প্রসঙ্গত, বৈশ্বিক বাজারে সবচেয়ে বেশি স্বর্ণ সরবরাহের দেশের মধ্যে অন্যতম চিন। বৈশ্বিক স্বর্ণ বাজার নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে মোট চাহিদার ১০ শতাংশ স্বর্ণ এসেছে চিন থেকে।

ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেওয়া হবে: ট্রাম্প

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশাল স্বর্ণখনির সন্ধান চিনে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, শনিবার