পূবের কলম ওয়েবডেস্কঃ সোমবার জর্ডনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী আকাবায় ক্লোরিন গ্যাস লিক হয়ে কমপক্ষে ১৩ জন নিহত এবং ২৫১ জন আহত হয়েছেন। সরকারি মুখপাত্র ফয়সাল আল-শাবুল এই তথ্য নিশ্চিত করেন। জর্ডনের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে, ২৫ টন ক্লোরিন গ্যাস ভর্তি একটি ট্যাঙ্ক পরিবহণের সময় পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ফুটেজে দেখা গেছে, ক্রেন দিয়ে একটি ট্রাক থেকে ট্যাঙ্কটি উত্তোলন করা হচ্ছে। হঠাৎই সেই ট্যাঙ্কটি ফসকে গিয়ে জাহাজের ডেকে পড়ে বিস্ফোরিত হয়।
এরপরই পুরো এলাকা হলুদ রঙের গ্যাসে ভরে ওঠে। এ ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জন জর্ডনের নাগরিক, বাকি চারজন বিদেশি। আহতদের ইবা শহরের প্রিন্স হাশেম সামরিক হাসপাতাল, ইসলামিক হাসপাতাল-সহ তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তবে এ দুর্ঘটনায় জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতির কোনও আশঙ্কা নেই। জর্ডন চেম্বার অব ইন্ডাস্ট্রির রাসায়নিক শিল্প খাতের প্রধান আহমেদ আল- বাস বলেছেন, তরল ক্লোরিন জীবাণুমুক্ত করার জন্য ব্যবহৃত একটি মৌলিক শিল্প পদার্থ। এ গ্যাসের উচ্চ ঘনত্ব বিষাক্ত, কিন্তু কম ঘনত্ব ক্ষতিকর নয়। দুর্ঘটনার জায়গাটি যেহেতু খোলামেলা, তাই বায়ুমণ্ডলে এ গ্যাস ছড়িয়ে পড়ার খুব অল্প সময়ের মধ্যেই ম্লান হয়ে যায় বলে উল্লেখ করেন তিনি। আরও বলেন, দুর্ঘটনার ক্ষেত্রে লিকেজ ও বিস্ফোরণের প্রথম মুহূর্তগুলোতে গ্যাসটি মারাত্মক। অল্প সময়ের মধ্যেই সেটি ক্ষতিকারক হয়ে ওঠে এবং কোমা সৃষ্টি করে। তারপর যখন এটি বাতাসে অদৃশ্য হয়ে যায় তখন এটি প্রভাবহীন হয়ে যায়।জর্ডনে ক্লোরিন গ্যাস লিক নিহত ১৩, আহত ২৫১
ইমামা খাতুন
প্রকাশিত:
২৮ জুন ২০২২, ১৫:১১
আরও খবর
গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ
মিরাকেল বেবি: জর্ডনে ভেঙে পড়া চারতলা বাড়ি থেকে ২০ ঘন্টা পরে জীবীত উদ্ধার শিশুকন্যা দেখুন ভাইরাল ভিডিও
মধ্যপ্রাচ্যে ন্যাটো ধাঁচের সেনাজোট চায় জর্ডন
বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ
ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি, রবিবার স্বাক্ষরের সম্ভাবনা উড়িয়ে দিল আইআরজিসি
ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি, রবিবার স্বাক্ষরের সম্ভাবনা উড়িয়ে দিল আইআরজিসি
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
রক্ষণাবেক্ষণের কাজে কাল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প রুট
রক্ষণাবেক্ষণের কাজে কাল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প রুট
সীমান্ত এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার নির্দেশ অমিত শাহের
সীমান্ত এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার নির্দেশ অমিত শাহের
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর