০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য: ওয়াইসির বিরুদ্ধে পদক্ষেপ স্থগিত ইলাহাবাদ হাই কোর্টের

পুবের কলম, ওয়েবডেস্ক: ইলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বিতর্কিত একটি মন্তব্য সংক্রান্ত মামলায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন  প্রধান আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে ২৪ এপ্রিল পর্যন্ত কোন জবরদস্তিমূলক ব্যবস্থা  নেওয়া যাবে না।

২০১৯ সালে রাম জন্মভূমি-বাবরি মসজিদ  বিবাদে শীর্ষ আদালতের রায় সম্পর্কে ওয়াইসি  বলেছিলেন,   সুপ্রিম কোর্ট সর্বোচ্চ “কিন্তু নির্দোষ নয়”।

আরও পড়ুন: এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাজীব গুপ্তা উত্তর প্রদেশের সরকারের জারি করা সমন আদেশকে চ্যালেঞ্জ করে সিআরপিসির ধারা ৪৮২-এর অধীনে ওয়াইসির দায়ের করা একটি আবেদনে এই আদেশ দিয়েছেন৷ ওয়াইসির আইনজীবী যুক্তি দিয়েছিলেন, যে অপরাধের জন্য তাকে বিচার করা হচ্ছে-তা ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (এ) ধারার অধীনে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি এবং তাই, আইনের দৃষ্টিতে পুরো প্রক্রিয়াটি ছিল ‘নিয়মবিরুদ্ধ বা খারাপ।’ .

আরও পড়ুন: ‘বিচার বিভাগ আজ রক্তাক্ত’: পাঠ্যবই বিতর্কে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

একক বিচারকের বেঞ্চ রায় দিয়েছে যে বিষয়টি বিবেচনার প্রয়োজন এবং এই বিষয়ে অভিযোগকারীকে নোটিশ জারি করে ২৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হল।

আরও পড়ুন: “বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করা সহ্য করব না”: পাঠ্যবইয়ে ‘বিচারবিভাগীয় দুর্নীতি’ নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

আদালত  তার পর্যবেক্ষণে বলেছে,  “১৫৩-এ, ধারায় (রাকেশ প্রতাপ সিং বনাম আসাদউদ্দিন ওয়াইসি এবং অন্য) অভিযোগের মামলায় (এমপি/এমএলএ) আবেদনকারীর বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না।  রাম জন্মভূমি-বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টের ২০১৯ সালের রায়ের বিষয়ে তাঁর মন্তব্যের পরে ওয়াইসির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।

সর্বধিক পাঠিত

গোটা মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ শুরু হয়েছে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য: ওয়াইসির বিরুদ্ধে পদক্ষেপ স্থগিত ইলাহাবাদ হাই কোর্টের

আপডেট : ২৭ মার্চ ২০২৩, সোমবার