১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলায় সম্পূর্ণ প্রত্যাহার কোভিড বিধি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুবের কলম প্রতিবেদক: রাজ্যে আর থাকল না করোনাবিধি। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে টেলি সম্মান প্রদান অনুষ্ঠান থেকে একথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন, ‘আজ থেকে কোভিডবিধি প্রত্যাহার করা হল।’
প্রসঙ্গত, করোনা সংক্রমণ শুরু হতেই বিশেষ বিধি জারি করে সরকার। অবশ্য লকডাউনও হয়েছিল দেশজুড়ে। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। ধীরে ধীরে চালু হতে থাকে রেল-বিমান ইত্যাদি। অনেক দিন ধরেই মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মানার বিষয়গুলি ট্রেন, বাস বা জনবহুল জায়গায় দেখা যাচ্ছিল না। তবুও সরকারিভাবে বিধিনিষেধ ছিল। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাহার করে নেওয়া হল।

এ নিয়ে মমতা বলেন, ‘কোভিডের সময় থেকে মানুষকে অনেক কষ্ট পেতে হয়েছে। মানুষ ঘরবন্দি হয়েছিলেন। সেই সময় তাঁদের সামনে কোনও অনুপ্রেরণা ছিল না। তাঁরা সিরিয়াল দেখতেন। আজ থেকে সেই কোভিডবিধি প্রত্যাহার করে নেওয়া হল।’
উল্লেখ্য, কয়েক দিন আগেই কেন্দ্রীয় সরকার কোভিডের নতুন প্রজাতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিল। যদিও বৈঠকের পর রাজ্যগুলিকে কোনও কড়া বার্তা দেয়নি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ঘটনাচক্রে, তারপরেই রাজ্য সরকার সমগ্র কোভিডবিধি প্রত্যাহার করে নিল।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলায় সম্পূর্ণ প্রত্যাহার কোভিড বিধি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আপডেট : ২৪ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার