১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সংসদে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার ‘নিন্দা প্রস্তাব’

পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনের গাজায় হানাদার ইসরাইলি বাহিনীর হামলায় “নিন্দা প্রস্তাব” বাংলাদেশের সংসদে তোলা হচ্ছে। আজ সংসদের  ১৪৭ বিধিতে নৃশংস এই গণহত্যার প্রতিবাদ জানিয়ে সাধারণ আলোচনা হবে। এর আগে গত ২২ অক্টোবর চলমান অধিবেশনের প্রথম দিনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ফিলিস্তিন ইস্যুতে আলোচনার কথা জানান।

সংসদের সোমবারের দিনের কার্যসূচি অনুযায়ী দিনাজপুর-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধি অনুয়ায়ী সাধারণ আলোচনার প্রস্তাব আনবেন।

কার্যসূচিতে উল্লেখিত তার প্রস্তাবটি হচ্ছে, “সংসদের অভিমত এই যে, বাংলাদেশ জাতীয় সংসদ ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদি বাহিনীর চালানো নৃশংস গণহত্যার  তীব্র নিন্দা জানাচ্ছে। এবং এই হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানাচ্ছে। ফিলিস্তিনে নেতানিয়াহু’র সেনা নারকীয় হত্যাযজ্ঞে মানবাধিকারের চরম বিপর্যয় ঘটেছে। এই সংসদ ফিলিস্তিনে  মানবাধিকার রক্ষায় বিশ্বের সকল বিবেকবান জনগণ, রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এবং বিশ্বের মুসলিম উম্মাহকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা এবং তাদের ন্যায়সঙ্গত স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকরভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে।”

প্রস্তাবের ওপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারি, ১৪ দলীয় জোট এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা সাধারণ আলোচনায় অংশ নিতে পারেন বলে জানা গেছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশের সংসদে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার ‘নিন্দা প্রস্তাব’

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, সোমবার